Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
  • যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় ‘শহীদ জিয়া স্মৃতি’ফুটবলের পুরস্কার বিতরণ
  • সংস্কারের অভাবে পোড়োবাড়িতে পরিণত মণিরামপুরের নেবুগাতী কমিউনিটি ক্লিনিক
  • Deutsche Neue Online Casinos: Dein umfassender Guide für moderne Glücksspielplattformen
  • ধর্ম বিশ্বাসের ভিন্নতায় কোন মানুষ পিছনে পড়বে না : অমিত
  • যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ফুফু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের নিশ্চিহ্ন করতে ঈগলে ভোট চাইলেন মোহিত কুমার নাথ

banglarbhoreBy banglarbhoreDecember 30, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোর-৩ (সদর) আসনে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা করতে হলে অবশ্যই সদর উপজেলাবাসীকে ভোট দিয়ে ঈগল প্রতীকে বিজয়ী করতে হবে। গতকাল বিকেলে সাতমাইল বাজারে হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ।
তিনি আরো বলেন, ঈগল প্রতীকে ভোট দিলে নিরাপদে থাকবে সাধারণ মানুষ। আমি এই উপজেলার মানুষ। অন্যদের মতো উড়ে এসে এ আসনে ভোট করতে আসেনি। গ্রাম থেকেই বড় হয়েছি। কাদামাটিতে শৈশব কেটেছে। আমি জানি বুঝি। আমার গ্রামবাসীর কি চাহিদা। গত ১০ বছরে যে উন্নয়ন হয়নি, তা আমি করে দেখাবো নির্বাচিত হতে পারলে। আমি নির্বাচিত হতে পারলে সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করবো উপজেলাতে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহাদুল ইসলাম। উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য মারুফ হোসেন খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম, হৈবতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, চুড়মকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল রাজ্জাক ফুল, নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ন কবির তুহিন, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, শ্রমিক নেতা ও পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল আলম মিন্টু, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শহিদুল হক শাহিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম লিপু ও ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল রহিম রানা, সদর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক অশোক চক্রবর্তী, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদ হাসান সুমন, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শহিদ, যুবলীগ নেতা তৌহিদুর রহমান, দাউদ হোসেন, নেতা হারুন আর রশিদ লাল্টু, শাহাজান আলী, প্রশান্ত প্রমুখ।
এদিন সকাল থেকে রাত পর্যন্ত শহরের ঘোপ সেন্ট্রাল রোড, রেল গেট মাদ্রাসা, আরবপুর মৎস্য অফিসপাড়া, লেবুতলাসহ বিভিন্নস্থানে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা

    September 4, 2026

    যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    September 4, 2026

    বাঘারপাড়ায় ‘শহীদ জিয়া স্মৃতি’ফুটবলের পুরস্কার বিতরণ

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.