Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ডুমুরিয়ার তরিকুল হত্যার আসামি রায়তুল গ্রেফতার
  • সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের বিক্ষোভ
  • বাঘারপাড়ায় নদীর জায়গা দখল : ইউএনওর কাছে অভিযোগ
  • শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
  • নড়াইলে ইয়াবাসহ আটক যুবকের কারাদণ্ড
  • এমএসটিপি স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময়
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, পুলিশসহ গ্রেপ্তার ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreNovember 16, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
দেশব্যাপি কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলা শাখা।

সমাবেশে বক্তারা দেশব্যাপি আওয়ামী লীগের অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা গোপালগঞ্জে হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এবং অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির কোনো স্থান হবে না। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে জুলাইয়ের মতো আবারও কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে।

সোমবার যশোর শহরের ঈদগাহ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে সদর উপজেলা জামায়াতের আমীর আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর।

আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সেক্রেটারি আবুল হাশিম রেজা এবং পেশাজীবী থানা শাখার সভাপতি রশিদুজ্জামান রতন, শহর জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারি ইমরান হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হক।

সমাবেশ শেষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে দড়াটানা ভৈরব চত্বর, গাড়িখানা রোড ও চিত্রা মোড় প্রদক্ষিণ করে শহরের মণিহার মোড়ে গিয়ে শেষ হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ডুমুরিয়ার তরিকুল হত্যার আসামি রায়তুল গ্রেফতার

    November 16, 2026

    বাঘারপাড়ায় নদীর জায়গা দখল : ইউএনওর কাছে অভিযোগ

    November 16, 2026

    শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

    November 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.