Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যারা উপহার দিলেন যশোরবাসীকে কিশোর গ্যাং
  • পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটালের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
  • প্রেসক্লাব যশোরের নির্বাচনে অধিকাংশ পদই প্রতিদ্বন্দ্বিতাহীন
  • লোহাগড়ায় মাদক বিক্রিতে বাধা : মহিলাসহ ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম
  • চৌগাছায় ৩১ পিস ইয়াবাসহ যুবক আটক
  • নড়াইলে ৬ মাদরাসা ছাত্রকে বলাৎকার : শিক্ষক গ্রেফতার
  • মারপিট, ভাংচুরসহ মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে পাইকগাছায় মানববন্ধন
  • আশাশুনিতে বিষ দিয়ে ঘেরের মাছ নিধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সপ্তাহব্যাপি মধুমেলা নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা

banglarbhoreBy banglarbhoreJanuary 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর পৌর সংবাদদাতা
কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কেশবপুরের সাগরদাঁড়ির মধুমঞ্চ মিলনায়তনে ওই সভার আয়োজন করা হয়।
যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, এনএসআই যশোরের যুগ্ম পরিচালক আবু তাহের পারভেজ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আল আমিন, র‌্যাব-৬ কো¤পানি কমান্ডারের প্রতিনিধি সোহেল আল মুজাহিদ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুজন শেখ, সম্রাট হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ মধুমেলা বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপি মধুমেলা উৎসবমুখর পরিবেশে স¤পন্ন করতে সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, দর্শনার্থীদের মধুমেলা উপভোগ করতে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। সাগরদাঁড়িতে অশ্লীলতা পরিহার করে শালীনতার ভেতর দিয়েই অনুষ্ঠিত হবে মধুমেলা।

আইন শৃঙ্খলা বিষয়ক সভা মধুমেলা সপ্তাহব্যাপি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যারা উপহার দিলেন যশোরবাসীকে কিশোর গ্যাং

    September 6, 2026

    পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটালের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

    September 6, 2026

    প্রেসক্লাব যশোরের নির্বাচনে অধিকাংশ পদই প্রতিদ্বন্দ্বিতাহীন

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.