Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদের আগে বেজপাড়ায় অসহায়দের মাঝে ফ্রেন্ডস ক্লাবের মাংস বিতরণ
  • সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ার করলেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক খোকন
  • যশোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
  • যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • যশোরে গোফরান বাহিনীর প্রধান নাসির শেখ আটক
  • কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের ঈদ সামগ্রি বিতরণ
  • পাইকগাছায় ২৪ ঘন্টায়ও পুলিশ সদস্যের মা হত্যার ক্লু উদ্ধার হয়নি!
  • এবার খুলনায় প্রকাশ্যে গুলি করে ছাত্রদল নেতা হত্যা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সবাইকে কাঁদিয়ে অবশেষে চলেই গেল শিশু ফারিহা !

banglarbhoreBy banglarbhoreজুলাই ২৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সবাইকে কাঁদিয়ে অবশেষে চলেই গেলেন যশোরের খাজুরা মণীন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফারিহা সুলতানা (১৩)। আজ সোমবার বেলা ১০টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফারিহার চাচা গোলাম রসূল। গত ২৩ জুলাই যশোর সদর উপজেলার কোদালিয়া বাজারে যশোর-মাগুরা সড়কে বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য একটি যাত্রীবাহী বাসে উঠতে গেলে তাড়াহুড়ো করে চালক বাস ছেড়ে দিলে বাসের চাকায় পিষ্ট হয় ফারিয়া। এই ঘটনায় ঘাতক বাস চালক কিংবা কাউকে আটক করতে পারেনি পুলিশ। ফারিহা যশোর সদরের লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের মাহবুবুর রহমানের মেয়ে।

ফারিহার স্বজন, পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য সড়কের পাশে বাসস্টপেজে দাঁড়িয়ে ছিল ফারিয়া। যশোর থেকে ছেড়ে আসা মাগুরাগামী যাত্রীবাহী লোকাল বাস সকাল ৯টার পরপরই কোদালিয়া বাজারে এসে থামে। এ সময় ফারিহা বাসে উঠতে গেলে তাড়াহুড়ো করে চালক বাস ছেড়ে দিলে তার কোমরের ওপর দিয়ে বাসের পেছনের চাকা উঠে যায়। এতে ফারিহা গুরুতর জখম হয়। তখন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। দুপুর ১২টার দিকে আহত ওই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। ঘটনার পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করে এবং যশোর-মাগুরা মহাসড়ক অবরোধ করে খাজুরা বাজার বাসস্ট্যাণ্ড এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে।

ফারিহার স্বজনেরা জানান, ফারিহা চার ভাই বোনের মধ্যে মেঝো। ফারিহার বাবা হতদরিদ্র কৃষক। পরের জমিতে কৃষি কাজ করেই সংসার চালান। সড়ক দুর্ঘটনায় ফারিহার কোমরের অংশ থেকে পা পর্যন্ত পিষ্ট হয়ে যায়। হতদরিদ্র পরিবারে হঠাৎ করে এই দুর্ঘটনায় পাগলপ্রায় হয়ে পড়েন বাবা মাহবুবুর রহমান।

ফারিহার চাচা গোলাম রসূল মুঠোফোনে বলেন, ‘ফারিহাকে আমরা বাঁচাতে পারেনি। দুর্ঘটনায় ফারিহার কোমর, দুই পা পর্যন্ত এমনভাবে পিষ্ট হয়েছে, কোনটি কি সেটা বুঝার উপায় নেই। পাঁচদিন ধরে ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছিলো। তার ডান পা পচঁন ধরেছিলো। আজ সোমবার দুপুরে তার অস্ত্রপচার হওয়ার কথা ছিলো। কিন্তু তার আগেই মৃত্যুর সঙ্গে লড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তিনি বলেন, ‘ফারিহার বাবা হতদরিত্র। কিন্তু তার সন্তানদের উচ্চ শিক্ষিত করার স্বপ্ন দেখতো। সব সন্তানকেই পড়াশোনা করিয়েছে। ফারিহাকে খুব আদর করতো।

দুর্ঘটনায় এভাবে সন্তানকে হারিয়ে পাগল প্রায় তার মা-বাবা। এভাবে যেন কারও সন্তান অকালে ঝরে না পড়ে; এই জন্য সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান ফারিহার এ চাচা। মরদেহ ঢাকা থেকে যশোর নিজ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে। রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

জানতে চাইলে খাজুরা মণীন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বলেন, ‘আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছে। খবর পেয়ে স্কুলের বাচ্চারা বিমর্ষ হয়ে পড়েছে। তাদের ছুটি দেয়া হয়েছে।

হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে বিকাল নাগাদ তার মরদেহ আনা হতে পারে জানিয়ে প্রধান শিক্ষক বলেন, ‘তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে নামাজে জানাজার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে।’

এদিকে এই দুর্ঘটনায় নিহত ফারিহার মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি যশোরের নেতৃবৃন্দ। এছাড়া যশোরের জেলা প্রশাসকের কাছে দুর্ঘটনায় জন্য দায়ী বাসচালক, হেলপারকে আটক ও দুর্ঘটনা প্রবণ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ফুটওভার ব্রিজ, স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং ও ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতসহ ৫ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন নেতৃবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদের আগে বেজপাড়ায় অসহায়দের মাঝে ফ্রেন্ডস ক্লাবের মাংস বিতরণ

মার্চ ১৭, ২০২৬

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ার করলেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক খোকন

মার্চ ১৭, ২০২৬

যশোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

মার্চ ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.