Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সভাপতি পদে আ.লীগ অনুসারীকে বসানোর চেষ্টার অভিযোগ

চৌগাছা মাড়ুয়া স্কুল এণ্ড কলেজের এডহক কমিটি
banglarbhoreBy banglarbhoreFebruary 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
  • তালিকায় বিএনপি-জামায়াতের প্রার্থীর নাম নেই

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের চৌগাছা উপজেলার মাড়ুয়া ইউছুফ খান স্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে এডহক কমিটি গঠনে আওয়ামী লীগ নেতাকে পুনর্বাসন চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন এলাকবাসী।

লিখিত অভিযোগে বলা হয়েছে, মাড়ুয়া ইউছুফ খান স্কুল এণ্ড কলেজের সভাপতি হওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট ইচ্ছা পোষণ করেন জামায়াত নেতা ইউসুফ আলী। প্রধান শিক্ষক শহিদুল ইসলাম তাকে জামায়াতে ইসলামী থেকে সুপারিশ নিয়ে আসতে বলেন। জেলা জামায়াতে ইসলামীর প্যাডে সুপারিশপত্র নিয়ে আসলেও সভাপতি প্রার্থী হিসেবে জেলা প্রশাসকের কাছে পাঠানো তালিকায় তার নাম দেয়া হয়নি। আওয়ামী লীগের এজেণ্ডা বাস্তবায়ন করছেন প্রধান শিক্ষক। জেলা প্রশাসকের প্রার্থীদের নামের তালিকার তিনজন আওয়ামী লীগ অনুসারী। প্রার্থীরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খানের ভাতিজি। তবিবর এলাকায় প্রভাব বিস্তার করতে প্রধান শিক্ষককে দিয়ে এসব করছেন। বিএনপি জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত না করার জন্য তারা এক সাথে কাজ করছেন।

সভাপতি প্রার্থী আমির হোসেন বলেন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম আওয়ামী লীগপন্থি। আমি সভাপতি প্রার্থী হিসেবে তার কাছে গিয়েছিলাম। আমাকে সুপারিশপত্র নিয়ে আসতে বলেন। আমি উপজেলা বিএনপির প্যাডে সভাপতি হওয়ার জন্য সুপারিশপত্র ও মাস্টার্সের সার্টিফিকেট জমা দিয়েছি। কিন্তু আমার নাম তালিকাতেই দেয়া হয়নি। কেন দেয়া হয়নি সেটাও বলছেন না তিনি। গোপনে প্রধান শিক্ষক আপন তিন ভাই ও আওয়ামীপন্থির নাম পাঠিয়েছেন। তিনি কেন নাম পাঠালো না, আমি এর সুষ্ঠু বিচার চাই।

মাড়ুয়া গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন বলেন, আমি বিএনপির সমর্থক। সভাপতি প্রার্থী হিসেবে প্রধান শিক্ষককে বলি। বিএনপি ও জামায়াতের তিন জনের নাম দেয়া হয়েছে বলে জানান। তাই আমার অবস্থান থেকে সরে আসি আমি। এখন জানতে পারছি তিনজনই আওয়ামীপন্থির নাম পাঠিয়েছেন তিনি।

এ বিষয়ে মাড়ুয়া ইউছুফ খান স্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, এরা তো আমার ছাত্র, এখনো ছোট। আমি কোনো দল দেখে তালিকা জমা দেয়নি। যাদের নামের তালিকা দেয়া তারা আমাদের প্রতিষ্ঠানকে মাঝে মাঝে সহযোগিতা করেন। আমি প্রতিষ্ঠানের ভালো চেয়ে কাজটা করেছি।

বিষয়টি নিয়ে চৌগাছা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, বিষয়টি আমাকে জানিয়েছে এলাকাবাসী। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

এডহক কমিটি চৌগাছা জামায়াতের বিএনপি মাড়ুয়া স্কুল এণ্ড কলেজের
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ

    September 5, 2026

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.