Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সরকারি বিদ্যালয়ের গাছ বিক্রি করে দিলেন ইউপি সদস্য!

banglarbhoreBy banglarbhoreOctober 20, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাগআঁচড়া সংবাদদাতা
যশোরের ঝিকরগাছার পল্লীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বড় মেহগনি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রেজাউল গাজীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১০ নং শংকরপুর ইউনিয়নধীন রাজবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

জানা গেছে, গত শনিবার সরকারি ছুটির দিনে প্রায় ২০ হাজার টাকা মূল্যের মেহগনি গাছটি কেটে নেয়া হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। স্থানীয়দের প্রতিক্রিয়ার মুখে ইউপি সদস্য গাছটি ফেলে রেখে দ্রুত স্থান ত্যাগ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন জানান, ঘটনার দিন আমি এলাকার বাইরে ছিলাম। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করি। তিনি আরও জানান গাছটি স্কুল কর্তৃপক্ষ রোপণ করেছিল, দীর্ঘদিন ধরে বিদ্যালয় চত্বরেই ছিলো।

অভিযুক্ত ইউপি সদস্য রেজাউল গাজী গাছটি নিজের বলে দাবি করেন। তিনি জানান, স্কুল প্রাচীর ২ ফুট জায়গা ছেড়ে নির্মাণ করা হয়েছে এবং গাছটি সেই ২ ফুট জায়গার মধ্যে অবস্থিত। তাই এটি আমার সম্পত্তিতে পড়েছে এবং আমি তা বিক্রি করেছি।

তবে এলাকাবাসীর দাবি, সরকারি বিদ্যালয়ের সীমানার ভেতরে থাকা যেকোনো গাছ সরকারি সম্পত্তির অন্তর্ভুক্ত এবং তা কাটা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওলিয়ার রহমান জানান, ঘটনাটি জানার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অভিযুক্ত ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে গাছ কাটা এবং বিক্রি না করার নির্দেশনাও দেয়া হয়েছে। যদি নির্দেশনা অমান্য করে তবে তার বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউপি সদস্য গাছ বিক্রি বিদ্যালয় সরকারি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.