Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সরকার পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

দেশের নির্বাচনী ব্যবস্থায় সংখ্যানুপাতিক পদ্ধতি (পি.আর) চালুর দাবি জানিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখা। শুক্রবার বিকেলে সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে বক্তারা এই দাবি জানান। তারা বলেন, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন নিশ্চিত করতে এই পদ্ধতিই একমাত্র সমাধান।

যশোরের আর.এন. রোডস্থ ক্যাফে নূর হোটেল এন্ড রেস্টুরেন্টে আয়োজিত এই সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শুয়াইব হোসেন বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে বারবার সরকার পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ১৯৭৩ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো নির্বাচনই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বর্তমান পরিস্থিতিতে তিনি দেশে ইসলামী শাসনের প্রয়োজনীয়তা রয়েছে। পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যেই কাজ করছে।

প্রধান বক্তা ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বায়েজীদ হুসাইন। তিনি বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থায় সংস্কার আনা জরুরি এবং সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা সময়ের দাবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যশোর জেলার সভাপতি আলহাজ্ব মিয়া আব্দুল হালিম, সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার, জয়েন্ট সেক্রেটারি এইচ এম মহাসিন শেখ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি গাজী শহিদুল ইসলাম, উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী আন্দোলন সদর থানা সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন বিশ্বাস, পৌর সভাপতি আলহাজ্ব আব্দুর রহীম, শিক্ষক ফোরামের সভাপতি মুহাম্মাদ কামরুজ্জামান, ছাত্র আন্দোলনের সভাপতি ইমরান হোসাইন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে দেশ ও জাতির মুক্তির একমাত্র পথ হিসেবে ইসলামী রাজনীতির প্রতি জনগণের আস্থা রাখার আহ্বান জানান। সম্মেলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনগণের পরিবর্তন ভাগ্যের সরকার হলেও হয়নি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.