বিবি প্রতিবেদক
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দৈনিক আজকের পত্রিকার যশোরের মণিরামপুর প্রতিনিধি আনোয়ার হোসেনের চোখ তুলে নেয়ার হুমকি দিয়েছেন পৌর যুবলীগের সভাপতি লুৎফর রহমান। সোমবার রাত ৮টার দিকে মোবাইল ফোনে হুমকি দেন তিনি। এরপরই ওই অডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। লুৎফর রহমান মণিরামপুর উপজেলা ক্লাবেরও সভাপতি।
তবে বিষয়টি ইয়ার্কি বলে উড়িয়ে দিয়ে যুবলীগ নেতা লুৎফর রহমান জানান, আনোয়ার হোসেন আমার সম্পর্কে বেয়াই। ও আমাকে নিয়ে নাড়ানাড়ি করে। তাই ইয়ার্কি করেছি ।
সাংবাদিক আনোয়ার হোসেন জানান, সোমবার বিকেলে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, ‘লিখতে পড়তে না জানা লোকও প্রেসক্লাবের সভাপতি হন, এটা মণিরামপুরে না দেখলে বিশ্বাস করতাম না।’ এরপর পৌর যুবলীগের সভাপতি লুৎফর রহমান তাকে মোবাইল ফোনে চোখ তুলে নেয়াসহ নানা হুমকি দেন। এ দিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটিজেনরা বিরূপ মন্তব্য করেছেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
- বিশ্ব পরিবেশ দিবস : শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা
- অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
- যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
- জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি
- যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা
- যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু
- বিএসএফের পুশইনের প্রতিবাদে বেনাপোলে সীমান্তবাসীর অবস্থান কর্মসূচি

