বাংলার ভোর প্রতিবেদক
যশোরের সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন(জেডিইউজে)।
আয়োজক সংগঠনের সভাপতি শেখ দীনু আহমেদের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির সৈকত। বিশেষ অতিথি ছিলেন জেডিইউজের উপদেষ্টা ও লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্ট, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল রহমান মবিন দৈনিক স্পদনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, লেখক ও গবেষক বেনজীন খান প্রমুখ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম।
স্মরণসভায় বক্তারা সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর স্মৃতিচারণ করেন। সাংবাদিকদের রুটিরুজির জন্য মন্টুর অবদানের কথা তুলে ধরেন। আগামিতে প্রেসক্লাবের ব্যানারে স্মরণসভা আয়োজনের দাবি করেন তারা। স্মরণসভা শেষে প্রয়াত সাংবাদিক নেতা মন্টুর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
শিরোনাম:
- মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
- শ্যামনগরে মামলা ভিন্ন পথে প্রবাহিত চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
- পাইকগাছায় শিবসা ব্রিজ সংলগ্ন সড়ক সংস্কার দাবি
- মাগুরায় উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে সমন্বয় সভা
- ওয়ার্ল্ড লিজেন্ডস লিগে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’ যশোরে সংবর্ধিত উদ্যোক্তা ইউনুস হাসান
- শিক্ষকদের জন্য নীতিমালা করা হচ্ছে যশোরে : শিক্ষামন্ত্রী
- চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান
- কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন
