Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাংবাদিক মনির বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
সাংগঠনিক সম্পাদক ও শার্শা সংবাদদাতা মনিরুল ইসলাম মনির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল আনুমানিক ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত যশোর প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা মনিরুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধন থেকে জানানো হয়, সাংবাদিক মনিরুজ্জামান মনি দুই যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দিনকাল পত্রিকায় শার্শা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। একটি চক্র তার সুনাম নষ্ট করতে গত ২৪ সেপ্টেম্বর এক স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগে তার পরিবারকে দিয়ে মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। পুলিশ কোন প্রকার তদন্ত ছাড়া মামলা গ্রহণ ও সাংবাদিক মনিরুজ্জামানকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। এমনকি পুলিশ পরবর্তী তার বাড়িতে গিয়ে ভাংচুর চালিয়েছে। এ ঘটনায় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ। অবিলম্বে সাংবাদিক মনির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার নিঃস্বার্থ মুক্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মো. আকরামুজ্জামান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু, সাংবাদিক ফোরামের সভাপতি মজনুর রহমান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক বক্তব্য রাখেন।

প্রত্যাহার মানববন্ধন মামলা মুক্তির দাবি সাংবাদিক মনি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.