Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

সাকিবকে শাস্তি দিল আইসিসি দুঃসংবাদ পেল বাংলাদেশও

banglarbhoreBy banglarbhoreআগস্ট ২৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ক্রীড়া ডেস্ক

রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছেন নাজমুল হোসেন শান্তরা। তবে এমন স্মরণীয় জয়ের পর শাস্তি পাচ্ছে সফরকারী দল।
রাওয়ালপিন্ডি টেস্টে স্লো ওভার-রেটের কারণ ম্যাচ ফির ১৫ শতাংশ কাটা যাচ্ছে বাংলাদেশের। সঙ্গে কাটা যাচ্ছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ৩ পয়েন্টও। একই অপরাধে ৩০ শতাংশ ম্যাচ ফি কাটা যাচ্ছে পাকিস্তানের। ৬ ডব্লুটিসি পয়েন্টও কেটে নেওয়া হচ্ছে স্বাগতিকদের।

আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এই শাস্তি দিয়েছেন দুই দলকে। নির্দিষ্ট সময়ে মধ্যে পাকিস্তান ৬ ওভার এবং বাংলাদেশ ৩ ওভার কম করায় এই জরিমানা করা হলো।

আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২২ আর্টিকেল অনুযায়ী, লক্ষ্যমাত্রা সময়ের মধ্যে যদি কোনো খেলোয়াড় বা দল বল করতে ব্যর্থ হয় তবে ম্যাচ ফির ৫ শতাংশ কাটা যায়। আর আর্টিকেল ১৬.১১.২ অনুযায়ী, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলোয়াড়দের প্রতি ওভার কম করার জন্য একটি করে পয়েন্ট কাটা যায়।

আইসিসির এই শাস্তি মেনে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। যার কারণে আনুষ্ঠানিকভাবে কোনো শুনানির প্রয়োজন পড়েনি।

সাকিবের শাস্তি : শাস্তি পেয়েছেন সাকিব আল হাসানও। গতকাল রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিনে (ইনিংসের ৩৩তম ওভারে) ব্যাটিংয়ে থাকা মোহাম্মদ রিজওয়ানকে বোলিংয়ের সময় বল ছুড়ে মারেন বাংলাদেশ অলরাউন্ডার। সাকিবের বোলিংয়ের সময় প্রস্তুত না থাকায় ব্যাট সরিয়ে নিয়েছিলেন রিজওয়ান। এ সময় মেজাজ হারিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটান সাকিব, যা আইসিসি কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গের মধ্যে পড়ে। এই অপরাধে ম্যাচ ফির ১০ শতাংশ কাটা যাচ্ছে তাঁর।

সাকিব বল ছুড়ে আইসিসি কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.৯ ভঙ্গ করেছেন। কোনো প্রকার ক্রিকেট সরঞ্জামাদি বা পানির বোতল ছুড়ে মারা এই আইনের অন্তর্ভুক্ত। কাছাকাছি থাকা কোনো খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে এই আচরণ আন্তর্জাতিক ম্যাচে বিপজ্জনক হিসেবে গণ্য করা হয়। শৃঙ্খলাভঙ্গের দায়ে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন সাকিব। গত ২৪ মাসের মধ্যে এই ধরনের ঘটনা এবারই প্রথম তাঁর। মাদুগালের দেওয়া এই শাস্তি গ্রহণ করেছেন সাকিব। এই কারণে তাঁর জন্যও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলবোরো ও আদ্রিয়ান হোল্ডস্টোক, থার্ড আম্পায়ার মাইকেল গফ ও চতুর্থ আম্পায়ার রশিদ রিয়াজ বাংলাদেশ, পাকিস্তান ও সাকিবের প্রতি এই অভিযোগ দায়ের করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা

মার্চ ৫, ২০২৬

সেমিফাইনালে দাপট দেখিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

মার্চ ৪, ২০২৬

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয় জয় যশোরের

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.