Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় তুফান কনভেনশন সেন্টারের লেকভিউতে সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি কবি ও সাহিত্যিক শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাহিত্যিক ও গবেষক ড. মোহাম্মদ আবদুল মজিদ।

সংবর্ধিত অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার কবি ও সাহিত্যিক প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকী। এ সময় সংবর্ধিত ও বিশেষ অতিথি ছিলেন কবি, প্রাবন্ধিক ও গবেষক ড. গোলাম কিবরিয়া পিনু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা ডা. আবুল কালাম বাবলা, শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর আব্দুল মান্নান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের প্রশিক্ষক ড. সীমা ইসলাম ও সুশীলন’র নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান, সাতক্ষীরা জেলা পরিষদের সাধারণ সম্পাদক ম জামান প্রমুখ।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি, কথা সাহিত্যিক প্রফেসর ড. এম আমানুল্লাহ, কবি, সাহিত্যিক, গবেষক ড. সবুজ শামীম আহসান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সংগঠেনর পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।

সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলনে কবি, সাহিত্যিক, গবেষক, শিল্পীসহ সাংস্কৃতিক অঙ্গনের সাহিত্যপ্রেমী মানুষের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। সঞ্চালনায় ছিলেন মোসফিকুর রহমান মিল্টন ও কবি ও সাহিত্যিক দিলরুবা রোজ (রুবি)।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ১৩, ২০২৬

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.