Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
  • কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের
  • নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার
  • ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব
  • যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল
  • মণিরামপুরে যুব জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ
  • বন্ধুদের সঙ্গে ইফতার কৃতজ্ঞতা জানালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় ট্রাকচাপায় কলেজ ছাত্র নিহত

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
পণ্যবাহী ট্রাকের চাপায় নাঈম হোসেন নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি মহিলা দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম হোসেন কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাকডাঙা গ্রামের শহীদুল ইসলামের ছেলে ও সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে ছাত্র।

কেড়াগাছি গ্রামের শহীদুল ইসলাম জানান, তার ছেলে নাঈম ২০২০ সালে সেনাবাহিনীতে চাকরি পাওয়ার পর রাজশাহীতে চার মাস প্রশিক্ষণ নিয়ে বাড়ি চলে আসে। বর্তমানে সে সাতক্ষীরা সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশুনা করার পাশপাশি সদর সাবরেজিস্ট্রি অফিসের মোহরার হিসেবে কাজ করতো।

সোমবার সকাল ৮ টার দিকে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনাস্থলে পৌঁছালে সাতক্ষীরা থেকে বাঁশদহাগামি পণ্যভর্তি ট্রাক-যশোর-ট-১১-১৬৫৬ তার মোটর সাইকেলটি চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাশেদুজ্জামান জানান, সোমবার সকাল ৯টার দিকে নাঈমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, পুলিশ লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করেছে।

কলেজ ছাত্র ট্রাকচাপায় নিহত সাতক্ষীরায়
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.