Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য আটক

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে (ভারতীয় অ্যানাগ্রা ট্যাবলেট পাঁচ হাজার পিস) মাদকদ্রব্যসহ প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার পদ্মশাখরা বিওপির সদস্যরা সদর থানাধীন পদ্মশাখরা হিন্দু পাড়া নামক স্থান থেকে ৭০ হাজার টাকার মূল্যের ভারতীয় ওষুধ ও লক্ষীদাড়ি এবং ঘোষপাড়া নামক স্থান হতে ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। তলুইগাছা বিওপির সদস্যরা চৌরঙ্গী আম বাগান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। এ ছাড়া কাকডাঙ্গা বিওপির সদস্যরা রাজ্জাকের মোড়, বয়ারিয়া পাকা রাস্তা ও ভাদিয়ালী মাঠ নামক স্থান হতে ৫ হাজার পিস ভারতীয় অ্যানাগ্রা ট্যাবলেটসহ ১০ লাখ টাকার ভারতীয় ওষুধ, পলিথিন, কোলগেট পেস্ট, মেহেদি, থ্রি পিস আটক করে। ঝাউডাঙ্গ বিশেষ ক্যাম্প সদস্যরা ঝাউডাঙ্গা চেকপোস্ট নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। এছাড়াও, মাদরা বিওপির সদস্যরা দক্ষিণ ভাদিয়ালী, উত্তর ভাদিয়ালী, চান্দা মাঠ হতে ২ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, পাতার বিড়ি ও শাড়ি আটক করে।
আটক ষোল লাখ পঁচাত্তর হাজার টাকা মূল্যের এসব চোরাচালানী মালামাল কাস্টমসে জমা করা হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করতঃ ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা হয়েছে। সাতক্ষীরা বিজিপির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক বিপুল পরিমাণ ভারতীয় পণ্য মাদক সাতক্ষীরায়
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.