সাতক্ষীরা সংবাদদাতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা সুরক্ষা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দাবিতে সোমবার সকাল দশটায় এএরআরডি ঢাকাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে সাতক্ষীরার শহিদ আ. রাজ্জাক পার্কে মানববন্ধন করা হয়েছে।
দেশব্যাপি অনুষ্ঠিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মানবাধিকার কর্মি মাধব চন্দ্র দত্ত। অতিথি বক্তা ছিলেন সাবেক পৌর কাউন্সিলর মাছুম বিল্লাহ শাহিন, ভূমিহীন নেতা আ. সামাদ, শ্যমল বিশ্বাস, আবু জাফর সিদ্দকী, লুইস রানা গাইন, আজহারুল ইসলাম, তরিকুল ইসলাম অন্তর, হৃদয় মন্ডল, ইতি খাতুন, ময়না খাতুন, সম্রাট হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আমরা প্রতি নির্বাচনের সময় লক্ষ করি, নির্বাচনের আগে ও পরে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নির্বাচন পূর্বপরবর্তী সহিংসতার নিয়ে এক ধরনের আতংক বিরাজ করে। তাই এই ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীসহ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে আসন্ন করণীয় সস্পর্কে সকল রাজনৈতিক দল ও প্রশাসনের কাছে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
