Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরার সাবেক এমপি রবি ও পুলিশ সুপার মোস্তাফিজসহ ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

banglarbhoreBy banglarbhoreআগস্ট ২৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

চার বছর আগে সাতক্ষীরার সদর উপজেলার মাটিয়াডাঙ্গায় বিএনপি কর্মী জাকির হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে এবার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি, সাবেক পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, তৎকালিন সাতক্ষীরা সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান, তৎকালিন ইন্সপেক্টর (তদন্ত) মহিদুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার আমলি আদালত-১ এ মামলাটি দায়ের করেন সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের নিহতের ভাই আবুল কাশেম গাজী। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল মামলাটি তদন্ত সাপেক্ষে এজাহার হিসেবে গণ্য করার জন্য সাতক্ষীরা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

এ মামলার এজাহার নামীয় অন্যান্য আসামিরা হলেন, সাতক্ষীরা সদর থানার তৎকালীন এসআই হাসানুর রহমান, কনস্টেবল আনোয়ার হোসেন, সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের মনিরুজ্জামান তুহিন, জাহানাবাজ গ্রামের আব্দুর রশিদ, জেলা শ্রমিকলীগ সভাপতি সাইফুল করিম সাবু, মাটিয়াডাঙ্গা গ্রামের মোক্তার হোসেন, জেয়ালা গ্রামের আব্দুস ছালাম সানা, দহাকুলা গ্রামের মাসুদ রানা ওরফে কোপা মাসুদ, ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজান চৌধুরি, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান বাবু, ঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান মোশা এবং ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের পহেলা জানুয়ারী সদর উপজেলার মাটিয়াডাঙ্গা বাজারে জনৈক বিপ্লবের চায়ের দোকানে বিকেল ৫ টার দিকে বিএনপি কর্মী জাকির হোসেন তার বন্ধুদের সাথে কেরামবোর্ড খেলার সময় সকল আসামিদের পারস্পরিক সহযোগিতায় এসআই হাসানুর ও কনস্টেবল আনোয়ারসহ আরো ২/৩ জন কনস্টেবল তাকে পিঠমোড়া দিয়ে বেঁধে দুই হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে সমস্ত শরীরে ব্যাপক মারপিট ও জখম করে মোটরসাইকেলযোগে সাতক্ষীরা অভিমুখে নিয়ে যায়। এরপর মামলার বাদী আবুল কাশেম তার ছোট ভাই অপহৃত জাকিরকে সদর থানা ও ডিবি অফিসসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে তাকে কোথাও সন্ধান পাননি। একপর্যায়ে ঘটনার দুই দিন পর ৩ জানুয়ারি রাত তিনটার দিকে দামারপোতা ওয়াপদা বেঁড়িবাধের নিচে বেতনা নদীর চরে সকল আসামিদের প্রকাশ্য ইন্ধনে তার হাত পা ও চোখ বেঁধে দুই রাউন্ড গুলি করে হত্যা করা হয়। এরপর সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে নিহতের মরদেহ তার পরিবারেরর কাছে হস্তান্তর করা হয়।

বাদী পক্ষের আইনজীবী এড, কামরুজ্জামান ভুট্টো বিষয়টি নিশ্চিত করে জানান, ওই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা সম্ভব না হওয়ায় রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় মামলাটি দায়ের করতে বিলম্ব হয়েছে। তিনি এ সময় বিচারবহির্ভুত হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.