Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরা-খুলনা সড়ক অবরোধ

banglarbhoreBy banglarbhoreজুলাই ১৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সাতক্ষীরা-খুলনা সড়ক অবরোধ করেছেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

এ সময় তারা বিক্ষোভ মিছিল করে কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে খুলনা মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধের ফলে খুলনা রোড মোড়ের তিন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। অথচ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।

তারা আরও বলেন, আমরা এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলায় আমাদের অনেক ভাই ও বোনেরা আহত হয়েছে। তাদের রক্ত ঝরেছে। এ ঘটনায় বিচারের দাবি জানাই।

অপরদিকে, বিকেলে সাতক্ষীরা শহরের নারকেলতলা মোড় ও খুলনা রোড মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট বেধে যায়।

স্লোগানে স্লোগানে মুখর করে কোটা সংস্কারের দাবি জানান তারা।
এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিহত করতে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে গেলে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিয়ে প্রতিরোধ গড়ে তোলেন শিক্ষার্থীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সমন্বয়ক ইমরান ইমু বলেন, আমরা তো কোটা বাতিল চাইনি। বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার চেয়েছি। সুষম বণ্টন চেয়েছি। এই দাবিতে আন্দোলন করতে এসে আমাদের ভাইবোনরা মার খেলো। আমরা দাবি আদায়ের জন্য খুলনা রোড মোড় থেকে নারকেলতলা মোড়ে গেলে ছাত্রলীগের কর্মীরা লাঠি সোটা নিয়ে আমাদের উপর তেড়ে আসেন। আমরা মার খাচ্ছি। মার খাবো। দাবি আদায়ে আমরা রাজপথেই থাকব।

এসময় তিনি আরো বলেন, আজকে থেকে আমরা সকল স্কুল কলেজ ক্যাম্পাসে প্রতিরোধ গড়ে তুলবো। আজকে থেকে আমাদের কর্মসূচি শুরু হলো। কাল থেকে আমরা প্রতিটি কলেজে, স্কুলে কোটা সংস্কারের দাবিতে কঠোরভাবে অবস্থান নিবো।

অন্যদিকে, আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মুখোমুখি অবস্থানে সতর্ক ছিল পুলিশ। সংঘর্ষ এড়াতে তারা উভয়পক্ষকে নিবৃত করার চেষ্টা করে। এক পর্যায়ে সকল সড়ক ছেড়ে চলে যান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.