Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
  • নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
  • নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
  • ঝিনাইদহ ও অভয়নগরে ট্রেনে কাটা পড়ে শিক্ষক ও মাদ্রাসা ছাত্র নিহত
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ১১, ২০২৫

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ১১, ২০২৫
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত দেড়টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

নির্বাচনে সহ-সভাপতি মাওলানা আজিজুর রহমান ৪৫৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. কামরুজ্জামান ভুট্টো পেয়েছেন ৩১৯ ভোট। অপর প্রার্থী প্রফেসর মোজাম্মেল হক পেয়েছেন ২৯৩ ভোট। সেক্রেটারি পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ৪৭৫ ভোট পেয়ে জয়লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মাসুম বিল্লাহ শাহিন পেয়েছেন ৩৪৫ ভোট।

কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত জাহিদুল ইসলাম ৪৭৮ ভোট, মাওলানা হাবিবুর রহমান ৪৬৩ ভোট, শফিকুল ইসলাম ৪৬০ ভোট, বিএনপি সমর্থিত শফিকুল আলম বাবু ৪৮৪, কামরুজ্জামান কামু ৪৬০ ভোট।

নির্বাচনে ৭টি পদে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ১ হাজার ৬শ’ ৩০জন ভোটারের মধ্যে ১ হাজার ১শ’ ১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, নির্বাচন কমিশনার ডা. আবুল কালাম বাবলা, ফরিদা আক্তার বিউটি, হাসিবুল ইসলাম সোহান। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।

দ্বি-বার্ষিক নির্বাচন রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.