Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে কলেজছাত্র নিখোঁজ, থানায় জিডি
  • কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড
  • চৌগাছায় ট্রাকচাপায় সেলুন কর্মী নিহত
  • পাইকগাছায় আরএফএল’র বিক্রয়কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার : সহকর্মী পলাতক
  • মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ভারতের সহাম
  • দেশের অর্থনীতির প্রাণশক্তি কৃষি : এমপি মতিয়ার
  • কেশবপুরে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর ধ্বংস
  • চৌগাছায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১৩, ২০২৫

সাবেক এমপি অ্যাড. আফসার আহমেদ সিদ্দিকীর স্মরণসভা

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
সাবেক এমপি অ্যাড. আফসার আহমেদ সিদ্দিকীর স্মরণসভা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ভাষা সৈনিক, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অ্যাড. আফসার আহমেদ সিদ্দিকীর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরেণ্য এই রাজনীতিকের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির আয়োজনে রোববার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে অ্যাড. আফসার আহমেদ সিদ্দিকী আন্তরিক এবং নিষ্ঠার সাথে কাজ করে গেছেন।

যার ফলশ্রুতিতে এই অঞ্চলে বিএনপি শক্তিশালী দল হিসেবে তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অত্যান্ত সংকটময় মুহূর্তে তিনি সাহসিকতার সাথে দলের দায়িত্ব পালন করেছিলেন। নিজের এবং আর্থিক উন্নতির কথা না ভেবেই তিনি রাজনীতি করেছেন। আজকে যেখানে রাজনীতির একটি পদ রাতারাতি চেহারা পাল্টে দেয়। সেখানে আফসার আহমেদ সিদ্দিকী ছিলেন সম্পূর্ণ ভিন্ন।

রাজনীতি করেছেন, কেবলামত্র রাজনীতির জন্য। যে রাজনীতি দেশ ও জনগণের জন্য। সুযোগ থাকা সত্ত্বেও রাজনীতির মাধ্যমে কোন ব্যক্তিগত ফায়দা নেননি। স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. ইসহক, অ্যাড. জাফর সাদিক, আব্দুস সালাম আজাদ প্রমুখ।

স্মরণ সভা পরিচালনা করেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। পরে অ্যাড. আফসার আহমেদ সিদ্দিকী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত প্রমুখ।

অ্যাড. আফসার আহমেদ সিদ্দিকী এমপি সাবেক স্মরণসভা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অভয়নগরে কলেজছাত্র নিখোঁজ, থানায় জিডি

কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড

চৌগাছায় ট্রাকচাপায় সেলুন কর্মী নিহত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.