বাংলার ভোর প্রতিবেদক
সাবেক হকি ও ফুটবল খেলোয়াড় আব্দুল ওয়াহেদ বাবুর জানাজা বৃহস্পতিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠতি হয়।

জোহরের নামাজের পর অনুষ্ঠিত এই জানাজায় সাবকে ও বর্তমান খেলোয়াড়সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানাজায় উপস্থিত ছিলেন।

জানাজা শেষে তাকে শহরের কারবালা কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক বাংলার ভোর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, মোহাম্মদ শফিকুজ্জামান, ইয়াকুব কবির ও মারুফুল ইসলাম, যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, ক্রীড়া সংগঠক এজেডএম সালেক, কাওসার আলী প্রমুখ।

আব্দুল ওয়াহেদ বাবু যশোর জলো ক্রীড়া সংস্থার কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ চাকরি জীবনে শামস্-উল-হুদা স্টেডিয়ামই ছিলো তার প্রিয় কর্মস্থল। সেই প্রিয় স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয় তার জানাজা। প্রিয় এই মানুষটিকে দেখতে সাবেক ও বর্তমান খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছিলেন স্টেডিয়ামে।

উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৯ দিকে স্টেডিয়ামপাড়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন

Share.
Exit mobile version