Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সার্ভার জটিলতা : নার্সেস এসোসিয়েশন নির্বাচন ব্যাহত

banglarbhoreBy banglarbhoreজুন ৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

অনলাইন সার্ভার জটিলতার কারণে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন নির্বাচন (বিএনএ) ব্যাহত হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরের সম্মেলন কক্ষে ৩ জুন সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও সার্ভার বন্ধ থাকায় অনেকে ভোটাধিকার প্রয়োগ করতে না পেরে ফিরে গেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন নির্বাচনে ৬টি পদের বিপরীতে দুটি প্যানেলে ১১ জন প্রার্থী অংশ নেন। এ উপলক্ষে গোটা হাসপাতালে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যায়। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হাসপাতালের বিভিন্ন স্থানে প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন, ইশতেহার ইত্যাদির মাধ্যমে ভোট প্রার্থনা করতে দেখা যায়। মঙ্গলবার সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরুর পর ভোটাররা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগ শুরু করেন। কিন্তু কিছু সময়ের মধ্যে সার্ভার জটিলতা দেখা দিলে হতাশা নেমে আসে ভোটারদের মাঝে। ভোট প্রদানের হার হয়ে যায় ধীর। শেষ অনেকেই ভোট দিতে না পেরে ফিরেও যান।

জানতে চাইলে শাহনাজ পারভীন তারা প্যানেলে, সভাপতি পদে যশোর জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার শাহনাজ পারভীন তারা বাংলার ভোরকে বলেন, সকাল ৮ট থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও তা সম্ভব হয়নি। এখন রাত ১০টা বাজে অন্তত ২০ জন ভোটার এখনো অপেক্ষা করছেন তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবার। অনেকে অপেক্ষা করে ভোট না দিতে পেরে ফিরে গেছেন। অনলাইন সার্ভার জটিলতা গোটা নির্বাচন প্রক্রিয়াকে ধোয়াশার মধ্যে ফেলে দিল। আমাদের এখন কি করা উচিত সেটাই বুঝতে পারছি না।

শাহিদা খাতুন প্যানেলের সভাপতি প্রার্থী যশোর জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহিদা খাতুন জানান, আজ সার্ভার জটিলতা আমাদের ভোগান্তিতে ফেলেছে। অল্প সংখ্যক ভোটার ভোট দিতে পারলেও ফিরে গেছেন অনেকে। অনেকে অপেক্ষা করেও ভোট প্রয়োগ করতে পারেননি। নির্বাচন বিষয়ে কোন সিদ্ধান্ত হলে তা কেন্দ্র অথবা নির্বাচন কমিশনার ব্রিফ করবেন।

উল্লেখ্য বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) নির্বাচনে যশোর জেনারেল হাসপাতালে ২৩২, টিবি হাসপাতালে ৬ ও ৭টি স্বাস্থ্য কমপ্লেক্সের ২৪২, মোট ৪৮০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করতে পারতেন এ নির্বাচনে। কিন্তু সার্ভার জটিলতা সবকিছু ভন্ডুল করে দিল।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.