Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহেশপুরের সেই যমজ কন্যা শিশুদের জামা-কাপড় ও ফ্যান দিলেন ইউএনও
  • যশোর সদরে তিনটি কালভার্টের উদ্বোধন
  • জ্বালানি খাতকে নিরাপদ করতে বৈচিত্র্য আনতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ৮, ২০২৪

সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক কাউন্সেলিং অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক 
মঙ্গলবার যশোর শহরের ‘সুইড বুদ্ধি প্রতিবন্ধী’ বিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রদান, কাউন্সেলিং সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে এডিডি ইন্টারন্যাশনাল যশোর অফিস আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন। বিশেষ অতিথি ছিলেন এবং কাউন্সিলিং সেশন পরিচালনা করেন সাইকোলজিস্ট তাজমির শিরিন মুক্তা। বিশেষ অতিথির বক্তব্য দেন মেন্টাল হেল্থ ফার্স্ট এইডার সাংবাদিক হাবিবুর রহমান মিলন ও এনজিও সমন্বয়কারী শাহাজাহান নান্নু। অতিথি ছিলেন, মাসুদুর খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামসুজ্জামান স্বজন, সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর ইসলাম, সহকারী শিক্ষক শামিমা আরা, রাফেজা খাতুন প্রমুখ।

দুটি ইভেন্টের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অভিভাবকদের খেলার ১ম, ২য় এবং ৩য় বিজয়ীকে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীদের সকলকেই পুরস্কৃত করা হয়। সকল আয়োজনের মধ্যে দিয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক তথ্য দেওয়া এবং শারীরিক স্বাস্থ্যর পাশাপাশি মানসিক স্বাস্থ্যর যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যর মতোই অতি গুরুত্বপূর্ণ সেটা যেন তারা সকলেই মনে করেন এবং পরিবার ও কমিউনিটিতে প্রচার করেন সে বিষয়গুলো অনুভব করাই ছিলো এই আয়োজনের মুল উদ্দেশ্য। এই আয়োজনে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ মোট ৭০ জন উপস্থিত ছিলেন।

সমগ্র কার্যক্রম পরিচালনা করেন প্রজেক্ট ফিল্ড অফিসার পারুল আক্তার এবং বাস্তবায়নে সহযোগিতা করেন সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মহেশপুরের সেই যমজ কন্যা শিশুদের জামা-কাপড় ও ফ্যান দিলেন ইউএনও

যশোর সদরে তিনটি কালভার্টের উদ্বোধন

জ্বালানি খাতকে নিরাপদ করতে বৈচিত্র্য আনতে হবে : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.