Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে অতীতেও কোনো সংকট ছিল না, এখনো নেই : প্রতিমন্ত্রী অমিত
  • জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সুখের আশায় বিদেশ গিয়ে ফিরলেন কান্না হয়ে

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাড়াতলা সংবাদদাতা

সংসারের স্বচ্ছলতা আর সুখ আনতে স্বপ্ন পূরণের দেশ কুয়েত গিয়ে স্বজনদের কান্না হয়ে নিথর দেহে ফিরলেন যশোরের শার্শা উপজেলার ডিহি গ্রামের তবিবর রহমান তবি (৫৫)। গত ১২ জানুয়ারি সোমবার কুয়েতে মৃত্যুর ৮ দিন পর বুধবার সকালে কফিনে মোড়ানো তবির মরদেহ নিজ গ্রামের এসে পৌছায়।

এ সময় পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের আর্তনাদ আর আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়ে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এ দিন বেলা ১১ টার সময় ডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে সমাহিত করা হয়।

কফিনের সাথে আসা মরহুমের ছোট ভাই কুয়েত প্রবাসী জলিলুর রহমান জানান, তার বড় ভাই তবিবর রহমান তবি (৫৫) কুয়েতের জিলিপ স্যুইফ নামক স্থানে একটি কোম্পানিতে দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে কাজ করে আসছিলেন।

গত ১২ জানুয়ারি সোমবার দুপুরের দিকে কাজ করা অবস্থায় হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর ৮ দিন পর মঙ্গলবার রাত ৮ টার ফ্লাইটে কুয়েত হতে বিমানে লাশের কফিন রাত ২ টার দিকে ঢাকা বিমানবন্দরে এসে পৌছায়। রাতেই বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সযোগে নিজ বাড়িতে আনা হয়।

উল্লেখ্য, তবিবর রহমান তবি প্রায় ২৫ বছর ধরে মালয়েশিয়া ও কুয়েতে প্রবাস জীবন কাটাচ্ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।

তিনি ১ নম্বর ডিহি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আল আমিনের চাচাতো ভাই।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে অতীতেও কোনো সংকট ছিল না, এখনো নেই : প্রতিমন্ত্রী অমিত

মার্চ ১০, ২০২৬

জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু

মার্চ ১০, ২০২৬

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.