Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাতক্ষীরায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর দোকানপাট ভাঙচুর, লুটপাটের প্রদিবাদে সংবাদ সম্মেলন
  • সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলের মৃত্যু
  • কোটচাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
  • জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিক ফেডারেশনের মানববন্ধন
  • ব্যবসায়ী আনিছুর হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার
  • যুবলীগ সভাপতি ফরিদ আহমেদ কারাগারে
  • থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে নারী শ্রমিক আহত
  • প্রতিবেশীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলের মৃত্যু

বুড়িগোয়ালিনী অফিস ভাঙচুর ও ৫ বনরক্ষীকে মারপিট
banglarbhoreBy banglarbhoreমে ১৮, ২০২৬No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলের মৃত্যু
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা
সুন্দরবনের অভয়ারণ্য (নিষিদ্ধ) এলাকায় কাঁকড়া আহরণের সময় বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে।

ঘটনাটি ঘটেছে ১৮ মে (সোমবার) সকাল ৭টার দিকে সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় এই ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিকে আমিনুরের মরদেহ নিয়ে লোকালয়ে ফিরেছে তার সহকর্মীরা।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নিহত আমিনুরের এলাকাবাসী দুইটি ট্রলার যোগে এসে ৩ শতাধিক লোক বিকালে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে এসে অফিস ভাঙচুর ও বন কর্মচারীদের মারপিট করে। এতে বনবিভাগের ৫ জন আহত হয়েছে। তারা শ্যামনগর হাসপাতালে ও দুইজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর।

আমিনুরের সহকর্মী আহাম্মাদ আলী, সেলিম ও রমজান জানান, তারা চারজন গত ১৩ মে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে কাঁকড়া আহরণে সুন্দরবনে প্রবেশ করেন। সোমবার ৭টার দিকে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা এলাকায় কাকড়া আহরণের সময় বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা তাদের দাড়ানোর সিগন্যাল দেয়। কিন্তু নির্দেশনা মানতে গড়িমসি করায় নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক তাদের দিয়ে লক্ষ করে গুলি ছোড়ে।

এতে আমিনুর রহমান গাজী গুলিবিদ্ধ হন। পরে তার মৃত্যু হয়। বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, এটাতো খুলনা রেঞ্জের ঘটনা। এ বিষয়ে আমরা কিছু জানার পূর্বে গাবুরা ইউনিয়ন থেকে ট্রলারযোগে বহু লোকজন এসে বুড়িগোয়ালিনী অফিস ভাঙচুর সহ ৫ জন বন কর্মচারীকে ব্যাপক মারপিট করে।

বর্তমানে তারা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুরের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি ইউএনও ও ডিএফওকে জানানো হয়েছে। মরদেহ নিয়ে পরিবারটি এখন কি করবে, তা নিয়ে প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। এদিকে, বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজীর মৃত্যুর ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।

বিক্ষুব্ধ জেলে ও স্থানীয় বাসিন্দারা বনবিভাগের অফিস ঘেরাও এর ঘোষণা দিয়েছে। এ ঘটনায় ৯নং এলাকা বাসি ক্ষিপ্ত হয়ে আমিনুর রহমানের লাশ নিয়ে বিকালে দুইটি ট্রলার যোগে ৩ শতাধিক লোকজন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে এসে অফিস ভাঙচুর করে সহ বন বিভাগের ৫ জনকে মারপিট করে।

বর্তমানে তারা শ্যামনগর সহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন বি এম, মেজবাউল (৫০), বি এম তপন কুমার(৫৫), এখলাছুর (৫৬), ফারুক ( ৫০), ফাযজুর (৪৫) এ ঘটনা শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন ঘটনাটি শুনেছি তবে এ বিষয়ে কোন পক্ষ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাতক্ষীরায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর দোকানপাট ভাঙচুর, লুটপাটের প্রদিবাদে সংবাদ সম্মেলন

মে ১৮, ২০২৬

কোটচাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মে ১৮, ২০২৬

জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিক ফেডারেশনের মানববন্ধন

মে ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.