সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত ছোট খালে (সাতক্ষীরা রেঞ্জ) বিষ দিয়ে মাছ শিকার অপরাধে দুই জেলেকে আটক করেছেন বন বিভাগের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে নৌকাসহ তিনটি বিষের বোতল ও জাল উদ্ধার করা হয়।
গতকাল সকাল ৮টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের অধীনে কোবাদক স্টেশনের কালিরখাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক জেলেরা হলেন, কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের রইজ উদ্দীন খান (৪৫) ও মাছুম মোল্যা (৩৫)। পরে হোগলধারি খাল এলাকায় আরো একটি অভিযানকালে দুটি নৌকা জব্দ করে বন বিভাগ। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে জেলেরা সুন্দরবনে পালিয়ে যান।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, বিকেলে বন আইনে মামলা দিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
- সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
- জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
- পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
- মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
- শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
- কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প

