শ্যামনগর সংবাদদাতা
“বন বনানী সংরক্ষণ খাদ্যের জন্য প্রয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গত ৭ এপ্রিল বেলা ১১ টায় ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মধু আহরণ উদ্বোধনী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়। শুরুতেই সাংবাদিক মাসুম বিল্লাহ শিশু কন্যা রামিছা মালিছা মধু আহরণের গান শুনান। এরপর সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনার আয়োজনে, খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক মশিউর রহমান, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুলাহ আল রিফাত, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্লা, বুড়িগোয়ালিনী ইউ পি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার বাবু কল্যাণ ব্যানার্জি। আরো বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিমের পরিচালক গাজী আল ইমরান, মধু ব্যবসায়ী মইনুল ইসলাম, ওয়ার্ল্ড টীম প্রতিনিধি আবু জাফর, পর্যটক ব্যবসায়ী শাহাদাত পলাশ, ফ্রেন্ডশিপ প্রতিনিধি মাইনুল ইসলাম, সাতক্ষীরা মধু ব্যবসায়ী মাসুদ পারভেজ ও মৌয়াল আবু মুছা প্রমুখ।
বক্তাগণ মধুতে ভেজাল না দেয়ার জন্য এবং বন্য আইন মেনে চলার জন্য সকল মোয়ালদের নির্দেশনা দেন।
শিরোনাম:
- এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
- মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
- বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
- পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
- কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
- কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
- যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
- শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট

