Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
  • যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় ‘শহীদ জিয়া স্মৃতি’ফুটবলের পুরস্কার বিতরণ
  • সংস্কারের অভাবে পোড়োবাড়িতে পরিণত মণিরামপুরের নেবুগাতী কমিউনিটি ক্লিনিক
  • Deutsche Neue Online Casinos: Dein umfassender Guide für moderne Glücksspielplattformen
  • ধর্ম বিশ্বাসের ভিন্নতায় কোন মানুষ পিছনে পড়বে না : অমিত
  • যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ফুফু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘সুযোগ দিলে, বলতে পারবেন ছেলেটা কিছু করেছে’

banglarbhoreBy banglarbhoreDecember 31, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল প্রতিবেদক
আরেকবার এলাকার মানুষের সেবক হওয়ার সুযোগ চেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এজন্য আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মাশরাফি বলেন, ‘আমাকে যদি কাজ করার সুযোগ দেন, আজ থেকে ৫-৭ বছর পরে আপনারাই বলবেন ছেলেটা কিছু করে গেছে।’
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বল্লারটোপ প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় বক্তব্য শেষে তিনি একই ইউনিয়নের দারিয়াপুর, হোগলাডাঙ্গা ও গোপালপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ (লোহাগড়া ও সদর) আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি এবারও এই আসনে আওয়ামী লীগের প্রার্থী।
ভোটারদের উদ্দেশে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আগামী ৭ জানুয়ারি সবাই ভোটকেন্দ্রে যাবেন। আপনাদের মূল্যবান ভোটটি দিবেন। আমি আমার ভোট তো চাইব। ভোট চাওয়ার জন্যই এসেছি।’
তিনি বলেন, ‘অন্য দশজন চাওয়া আর আমি চাওয়ার মধ্যে তো পার্থক্য আছে। যে প্রার্থী তারই তো চাইতে হবে। আপনাদের আহ্বান করছি, আমার জন্য না আপনাদের জন্য, আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য নৌকা মার্কায় ভোটটি দিয়ে দলমত নির্বিশেষে আমাকে কাজ করার সুযোগ দিন। যদি সুযোগ দেন আজ থেকে ৫-৭ বছর পরে আপনারা বলবেন ছেলেটা কিছু করে গেছে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা

    September 4, 2026

    যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    September 4, 2026

    বাঘারপাড়ায় ‘শহীদ জিয়া স্মৃতি’ফুটবলের পুরস্কার বিতরণ

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.