Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলার ভোর বাগআঁচড়া সংবাদদাতা সোহাগ বহিস্কার
  • মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া ধর্ষণ ও হত্যা : আসামি হাসান শেখের মৃত্যুদণ্ড
  • যশোরে ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩
  • শ্রদ্ধা, আলোচনা আর প্রীতি ফুটবলে স্মরণ কমরেড অমল সেনকে
  • সাড়ে ৩ কোটি টাকার ড্রেন পরিস্কারেও মেলেনি স্বস্তি : বৃষ্টি হলেই ডোবে যশোর শহর
  • যশোরে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
  • সুজন’র যশোর জেলা কমিটি গঠিত
  • নড়াইলে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে “দ্বীপকুঞ্জ” উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ২৫, ২০২৫

সেই দুই পুরুষ জামিনে মুক্ত কারা ফটকে ফের উত্তেজনা

যশোরে এক নারীকে স্ত্রী দাবি করে হাতাহাতি
banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ২৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
সেই দুই পুরুষ জামিনে মুক্ত কারা ফটকে ফের উত্তেজনা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরে এক নারীকে স্ত্রী দাবি করে হাতাহাতিতে জড়ানো সেই দুই পুরুষ জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সকাল ও দুপুরে তারা যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এদিকে কারাগারের ফটকে ওই নারীর ছেলে ও ছেলের বউসহ স্বজনেরা দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তিকে মারপিট করার জন্য অবস্থান নেন। এতে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় কারারক্ষী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যশোরে প্রকাশ্যে স্ত্রীকে নিয়ে দুইজনের মধ্যে টানাহেঁচড়ার ঘটনায় কারাগারে আটক থাকা দুইজনের জামিন বুধবার মঞ্জুর করেন আদালত। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল জামিন আবেদনের শুনানি শেষে তাদেরকে জামিনের আদেশ দেন। ওই জামিনের কাগজ কারাগারে পৌঁছালে আজ সকালে একজন ও দুপুরে অপরজনের মুক্তি দেয়া হয়।

গত মঙ্গলবার দুপুরে যশোর শহরের চার খাম্বার মোড়ে এক নারীকে স্ত্রী দাবি করে দুইজন হাতাহাতিতে জড়িয়ে পডলে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হেফাজতে নেয়। পরে থানা চত্বরে আর এক দফা দুই পুরুষের মধ্যে হাতাহাতি হয়।

ওই নারী (৫০) ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা। তাকে স্ত্রী দাবি করা দুই পুরুষ ফরিদপুর সদরের একই গ্রামের বাসিন্দা। প্রথম স্বামীর বয়স (৫৩) ও দ্বিতীয় স্বামীর বয়স (৪৮)। কোতোয়ালি থানা-পুলিশ দুই পুরুষকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। বৃহস্পতিবার দুজন কারাগার থেকে মুক্তি পান।

কারাগার সূত্রে জানা গেছে, দুইজনই আজ (বৃহস্পতিবার) কারাগার থেকে মুক্তি পাবেন-এমন খবর পেয়ে ওই নারীর ৩৫ বছর বয়সী ছেলে ও ছেলের বউ আগে থেকেই কারাগারের ফটকে অবস্থান নেন। দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তিকে তারা মারপিট করবে বলে প্রস্তুতি নেন। বিষয়টি বুঝতে পেরে সকাল সাড়ে দশটায় প্রথম স্বামীকে (৫৩) কারাগার থেকে মুক্তি দেয়া হয়। এ সময় তারা কারাগারের ফটকে উত্তেজনা সৃষ্টি করেন। তারা দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তিকে মুক্তি দেয়ার জন্য কারারক্ষীদের উপর চাপ দিতে থাকেন। পরিস্থিতি উত্তেজনাকর দেখে কারা কর্তৃপক্ষ কোতোয়ালি থানার পুলিশ ডাকেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার পরে দুপুরের দিকে দ্বিতীয় স্বামীকে (৪৮) কারাগার থেকে মুক্তি দেয়া হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ওই নারীর ছেলে বলছেন, ‘আমার মা ওই ব্যক্তির জিম্মায় রয়েছে। আমরা মাকে ফেরত চাই’।

আর ছেলের বউ বলছেন, ‘তার (শাশুড়ি) নামে কোটি টাকার সম্পত্তি রয়েছে। তিনি যেখানেই যান ওই সম্পত্তি যেন তাদের নামে দিয়ে যান’।

এ বিষয়ে জানতে চাইলে যশোর কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ শরিফুল আলম বলেন, ‘১৫১ ধারার মামলায় জামিনে বৃহস্পতিবার দুই ব্যক্তি মুক্তি পেয়েছেন। একজনের সন্তানেরা সকাল থেকে কারা ফটকে অবস্থান নেন অপরজনকে মারপিট করার জন্য। তারা ওই ব্যক্তিকে মুক্তি দেয়ার জন্যে কারারক্ষীদের উপরে চাপ সৃষ্টি করেন। সেখানে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ডাকা হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে দ্বিতীয় ব্যক্তিকে মুক্তি দেয়া হয়। কারা ফটকে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পরে স্বাভাবিক হয়’।

পুলিশ ও ঘটনায় জড়িত তিনজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই পুরুষের মধ্যে একজনের (৫৩) সঙ্গে প্রায় ৩৬ বছর সংসার করেছেন ওই নারী। ওই সংসারে তাদের দুই ছেলে মেয়ে আছে। কিন্তু সেই সংসার ছেড়ে আরেক পুরুষের (৪৮) সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওই নারী। পরে সেই পুরুষের সঙ্গে তিনি ভারতে চলে যান এবং সেখানে তারা বিয়ে করেন। এরপর গত সোমবার রাতে তারা যশোরে ফিরে একটি হোটেলে ওঠেন। খবর পেয়ে প্রথম স্বামী সেই হোটেলে যান। এরপরই সেখানে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

উত্তেজনা কারা ফটক জামিন যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোর বাগআঁচড়া সংবাদদাতা সোহাগ বহিস্কার

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া ধর্ষণ ও হত্যা : আসামি হাসান শেখের মৃত্যুদণ্ড

যশোরে ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.