Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যশোরের ইফতার মাহফিল
  • যশোরে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
  • কার্ল মার্কসের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বাসদের আলোচনা সভায়
  • সুষম খাদ্যতালিকায় রাখবে সুস্থ
  • ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান
  • যশোরে প্রায় ১০ কোটি টাকার মাদক ও চোরাচালানী পণ্যসহ আটক ১
  • লোন ও চাকরির প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
  • যশোরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশে সেনাপ্রধানের বক্তব্য

banglarbhoreBy banglarbhoreআগস্ট ৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক

সেনাপ্রধান চলমান পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট অডিটোরিয়ামে উপস্থিত সকল সেনা অফিসার ও ভিটিসি’র মাধ্যমে সেনাবাহিনীর সকল ডিভিশনের কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশ সেনাবাহিনীর সকল কর্মকর্তাগণ এই অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত বক্তব্য ও আলোচনায় তিনি বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজবসমূহকে না শোনার ও এড়িয়ে যাবার বিষয়ে সবাইকে উপদেশ দেন।

কর্মকর্তাদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট দ্বারা পক্ষপাতদুষ্ট হবেন না এবং অন্ধভাবে বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়ায় আপনারা যা দেখছেন তা সত্য নাও হতে পারে। গুজব এড়িয়ে চলুন। দেশে এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, যা স্বাভাবিক করার দায়িত্বে সেনাবাহিনীকে সারাদেশে নিয়োজিত করা হয়েছে। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের হাত থেকে রক্ষা করার দায়িত্বও সেনাবাহিনীর বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কর্তৃক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু সতর্কীকরণ ফায়ার করা হলেও তাতে কোনো নিহতের ঘটনা ঘটেনি। শুধু ৫ জন বেসামরিক ব্যক্তির আহতের খবর পাওয়া গেছে।

নির্বাহী আদেশ ছাড়া যেকোনো উসকানির মুখেও ছাত্র ও সাধারণ জনগণের দিকে গুলি না ছুড়তে সকল সেনাসদস্যদের নির্দেশ প্রদান করেন সেনাপ্রধান। এছাড়া ডেপুটেশনে থাকা সামরিক কর্মকর্তাদের সর্বতোভাবে সহযোগিতা প্রদান করার আহ্বানও জানান।

সাম্প্রতিক অতীতে পুলিশ সদস্যদের গুলিতে কিছু সংখ্যক অনাকাক্সিক্ষত হতাহতের কথাও উল্লেখ করেন তিনি। পরিশেষে সবাইকে উদ্দেশ করে বলেন যে, আপনাদের কারো মনে কোনো প্রশ্ন জন্ম নিলে সরাসরি আমাকে জিজ্ঞেস করবেন এবং কখনোই গুজবে বিভ্রান্ত হবেন না।

ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেনাপ্রধান সোশ্যাল মিডিয়া পোস্ট হেলমেট অডিটোরিয়াম
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যশোরের ইফতার মাহফিল

মার্চ ১৪, ২০২৬

যশোরে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

মার্চ ১৪, ২০২৬

কার্ল মার্কসের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বাসদের আলোচনা সভায়

মার্চ ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.