পাইকগাছা সংবাদদাতা
খুলনার পাইকগাছায় নববধূকে ফিরে পেতে শ্বশুর-শ্বাশুড়ির বিরুদ্ধে উকিল নোটিশ দিয়েছেন নতুন জামাতা।

রোববার পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী সুরেশ চন্দ্র রায় এ আইনী নোটিশটি দিয়েছেন উপজেলার গড়ইখালীর শান্তা কুমখালীর ইয়াসিন বিশ্বাস-রেশমা দম্পতির বিরুদ্ধে।

একই সাথে নববধূকে বলা হয়েছে নোটিশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে পিত্রালয় থেকে স্বামীর বাড়ি এসে সুখি-সুন্দর জীবন যাপন করবেন, অন্যথায় আইনের আশ্রয় নেয়া হবে।
জানাজানির পর এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত ৩ এপ্রিলনোটারি পাবলিকসহ দু’পরিবারের আপোষে শান্তা গ্রামের ইমান শেখে (২১) সাথে কুমখালীর ইয়াসিন বিশ্বাসের মেয়ে মারিজা আক্তারে (১৮) সাথে বিয়ে হয়। পরবর্তীতে কৌশলে মেয়ে মারিজাকে আটকে রেখে নতুন জামাইকে অস্বীকার করে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করা হয়।

এ বিষয়ে ইবাদুল শেখ জানান, আমার বৌমাকে আটকে রাখার ঘটনায় ছেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন। তিনি অভিযোগ করেন উভয়ের সম্মতিতে বিয়ে হয় এবং পরে এক শ্রেণীর টাউট প্রকৃতির লোকের খপ্পরে পড়ে বৌমাকে আটকে রাখা হয়েছে। এতে আমাদের সামাজিক ভাবমূর্তি নষ্ট হচ্ছে অন্যদিকে ছেলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এ অভিযোগ সম্মন্ধে ইয়াসিন বিশ্বাস আপোষে বিয়ের কথা স্বীকার করে বলেন, মেয়েকে ফিরে পেতে এ ছাড়া কিছুই করার ছিলনা ও এ বিয়ে মানিনা। তিনি আরো জানান, বিয়ের দুদিন পরে আমার মেয়ে আদালতের মাধ্যমে ইমান আলীকে ডিভোর্স দিয়েছেন।

Share.
Exit mobile version