Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ জানুয়ারি ১৫, ২০২৪

স্বতন্ত্র মোর্চা গঠনের উদ্যোগ নেয়া হবে : একে আজাদ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি ডেস্ক
সংসদে স্বতন্ত্র মোর্চা গঠনের আগ্রহ প্রকাশ করে ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য একে আজাদ বলেছেন, যদি আমাদের সেই সুযোগ দেয়া হয়; আমি মনে করি বিরোধী দলের যে ১১ জন আছেন, তাদের চেয়ে ভালো ভূমিকা রাখতে পারব। আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করব। সরকারের উন্নয়নকে তুলে ধরব। সরকারের যেটা ঘাটতি আছে, সেগুলো তুলে ধরব।
গতকাল বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
একে আজাদ এমপি বলেন, এই প্রথম ৬২টি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। আমরা সবাই আওয়ামী লীগেরই বিভিন্ন দায়িত্বে আছি। পার্টি থেকে (আওয়ামী লীগ) যখন আহবান করা হয়েছে যে, আমরা তো সবাইকে নৌকা দিতে পারিনি। যদি কেউ আমাদের আওয়ামী লীগের লোক স্বতন্ত্র প্রার্থী হতে চায়, তাহলে পার্টির কোনো আপত্তি থাকবে না। সেই আহবানে আমরা স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমরা তো নৌকা মার্কায় হইনি। এক্ষেত্রে আমরা উন্মুক্ত।
তিনি বলেন, আমরা মনে করি-আমাদের এই ৬২ জনকে যদি একটা মোর্চা করার সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা সবাই মিলে স্পিকারের কাছে আহবান করব। আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করব। সরকারের উন্নয়নকে তুলে ধরব। সরকারের যেটা ঘাটতি আছে, সেগুলো তুলে ধরব।
তিনি বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টে তার পরিবারের শহিদ সদস্য, জাতীয় ৪ নেতা, মহান মুক্তিযুদ্ধের শহিদ ও গণতান্ত্রিক আন্দোলনে শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন। তাদের প্রতি শ্রদ্ধা ও সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করে একে আজাদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শোষনহীন সমাজ ব্যবস্থা। অর্থাৎ সোনার বাংলা তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধীরে ধীরে জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে শেষ করছেন। দেশ আজ অগ্রগতির পথে।
সংসদ সদস্য একে আজাদ বলেন, ফরিদপুর ৩ আসনের মানুষের কাছে আমার প্রতিশ্রুতি হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা। যেসব বেকার যুবক ছেলে-মেয়ে আছে, তাদের কর্মসংস্থান বাড়ানো। পাশাপাশি যেসব চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস আছে সেগুলো থেকে ফরিদপুরবাসীকে রেহায় দেয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহবান জানিয়েছেন, ব্যবসায়ীদের পদ্মার এ পাড়ে বিনিয়োগ করার জন্য। আমি ফরিদপুরের কোনো একটা অঞ্চলে একটা শিল্পপার্ক গড়ে তুলব।
এর আগে একে আজাদ বিকেল সাড়ে ৩টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন; জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.