Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নতুন-পুরাতন বইয়ের চাপে দিশেহারা কোমলমতি শিক্ষার্থীরা
  • মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর মব সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই চেষ্টা, আটক ১
  • যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১
  • যশোরে অভিমানে কিশোরের আত্মহত্যা
  • আল মামুন ফাউন্ডেশনের হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত আনোয়ার হোসেন
  • যশোরে ৬ কোটি টাকার হীরাসহ ভারতীয় নাগরিক আটক
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানী পণ্য জব্দ
  • অভয়নগরে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক ও মানবিক সহায়তা প্রদান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

স্বপদে বহাল দাবিতে পাইকগাছায় সাবেক দু’ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচি

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছার সোলাদানা’র সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী ও লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের স্বপদে পুনঃবহালের আবেদনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ঘেরাও কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

জানাগেছে, গত ২০ ফেব্রুয়ারী খুলনা জেলা প্রশাসক ( ডিসি) বরাবর অন্যান্যদের চেয়ারম্যানদের মত সাবেক দু’চেয়ারম্যান আঃ মান্নান গাজী ও কাজল কান্তি বিশ্বাস স্বপদে বহালের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২ এপ্রিল বৃহস্পতিবার সকালে সোলাদানা ইউনিয়ন পরিষদে সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস ও লতা ইউনিয়ন পরিষদে এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া সব ওয়ার্ড সদস্যদের উপস্থিতিতে তদন্ত সম্পন্ন করেন।

জানাগেছে, তদন্তকালে ইউপি সদস্যরা দুই চেয়ারম্যানের স্বপদে বহালের বিরোধিতা করেন।

এদিকে সোলাদানা ইউনিয়ন পরিষদে তদন্তকালে সাবেক ইউপি চেয়ারম্যান মান্নান গাজীর বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার ও নানা অনিয়মের চিত্র তুলে ধরে শত-শত নারী পুরুষ চারাবান্ধা বাজার থেকে বিক্ষোভ মিছিল সহকারে পরিষদে পৌছে ঘেরাও করেন।

এক পর্যায়ে তদন্ত কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস জানান, মান্নান গাজী কখনো স্বপদে ফিরবেন না, এমনটা নিশ্চিত করলে বিক্ষোভকারীরা তখন মাঠ ছাড়েন।

তদন্তকালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, ইউপি সদস্য আজিজুর রহমান লাভলু,আবুল কালাম আজাদ,শেখর ঢালী,শফিকুল ইসলাম, আবু সাঈদ, আবু বক্কর সিদ্দিক শিকারী, আব্দুল্লাহ আল মামুন, প্রবীর গোলদার,দু’ নাছিমা বেগম,আসমা খাতুন ও পরিষদ সহকারী নজরুল ইসলাম।

অন্যদিকে একই সাথে লতা পরিষদ সংলগ্ন সড়কে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুমুছা সরদারের সভাপতিত্বে চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের বরখাস্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শহিদুল ইসলাম খলিফার সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক নিত্যরঞ্জন বিশ্বাস, আক্তার সরদার, ইয়াছিন সরদার, বাচ্চু সানা, খোকন গাজী, তপন মন্ডল, আমিরুল ইসলাম, নূরইসলাম সানা, ইব্রাহিম সরদার, সালাম সানা, আজিজ সানাসহ অনেকে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নতুন-পুরাতন বইয়ের চাপে দিশেহারা কোমলমতি শিক্ষার্থীরা

এপ্রিল ২, ২০২৬

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর মব সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই চেষ্টা, আটক ১

এপ্রিল ২, ২০২৬

যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

এপ্রিল ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.