Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লেবুতলা ইউনিয়নে ধানের শীষের প্রচারণা
  • যাদু-টোনা ও নির্যাতনের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
  • যশোরে অমিতের পক্ষে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নির্বাচনী প্রচার মিছিল
  • যশোরে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা
  • জয়ী হলে শান্তির জনপদ হবে রামপাল জামায়াতের প্রার্থী আব্দুল ওয়াদুদ
  • ধানের শীষ বিজয়ী হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে-রাহমাতুল্লাহ পলাশ
  • চৌগাছায় জামায়াতের নারীকর্মী হেনস্তা ধানের শীষের ৬ কর্মীকে জরিমানা
  • ইতিহাসে প্রথম বারের মত ভোট দিলের যশোর কেন্দ্রীয় কারাগারের একশ’ বন্দি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, ফেব্রুয়ারি ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: যবিপ্রবি উপাচার্য

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেছেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়। আমরা ভেবেছিলাম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন দেশ ও ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মুক্তি পাবো। আমাদের চিন্তা ও যুক্তির জায়গা প্রশস্ত হবে। কিন্তু আমরা দেখলাম যুক্তি নয় একটি অশুভ শক্তি বুলেট দিয়ে আমাদের যুক্তিগুলোকে থামানোর অপচেষ্টা করছে। তাদের এই ঘৃণ্য চেষ্টার ফলস্বরুপ দেখা গেলো ওসমান হাদির ওপর নৃশংস আক্রমণ এবং গুলি। আমরা বিশ্বাস করি অস্ত্র দিয়ে প্রতিবাদী কন্ঠস্বর দমানো যায়না। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলি করে গণমানুষের কন্ঠস্বর দমানো যায়নি, আগামীতেও যাবে না।”

আরও পড়ুন .. ..

হাদীর হত্যাকারীদের বিচার দাবিতে মাগুরায় বিক্ষোভ

শুক্রবার যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে সেইলর প্রেজেন্ট দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেকালে তিনি এই মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সার্বিক সহযোগিতায় এবং যবিপ্রবি ডিবেট ক্লাবের আয়োজনে এই বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের আহবায়ক ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধার সঙ্গে নীরবতা পালন এবং দোয়া মোনাজাত করা হয়। দুই দিনব্যাপী জাতীয় এই বিতর্ক প্রতিযোগিতায় ৩২ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে। এবারের স্লোগান ‘যুক্তির যুদ্ধে হোক চিন্তার মুক্তি।’

উপাচার্য ড. আব্দুল মজিদ বলেন, ‘যুক্তির মধ্য দিয়ে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। পরস্পরের মধ্যে বন্ধুত্ব অটুট রেখে অন্যের মতের উপর শ্রদ্ধা রেখে যুক্তিকে প্রতিষ্ঠিত করতে হবে। আদর্শ ও উন্নত দেশ বিনির্মাণ প্রসঙ্গে তিনি আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বাঁচিয়ে রাখতে আমাদের শহীদদের যে ত্যাগ, তা আমরা লালন করে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো বলে আমি মনে করি। কোনো অশুভ শক্তি ন্যায়ের শক্তিকে রুদ্ধ করার ক্ষমতা রাখে না। আমরা চাই বাংলাদেশে সংগঠিত সকল অপকর্ম, অশুভ তৎপরতা বন্ধ করে যুক্তির মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল সদস্যদের প্রতি শুভকামনা জানান তিনি।

যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি ও দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক মো. মোতালেব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান, অনুষ্ঠানের যুগ্ম আহবায়ক শাহাবাজ আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নওশীন আমিন শেখসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন যবিপ্রবির ডিবেট ক্লাবের রিফাত রায়হান ও সায়মা রহমান তিশা।

অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ উপাচার্য যবিপ্রবি যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

লেবুতলা ইউনিয়নে ধানের শীষের প্রচারণা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

যাদু-টোনা ও নির্যাতনের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ৯, ২০২৬

যশোরে অমিতের পক্ষে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নির্বাচনী প্রচার মিছিল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.