Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাপপ্রবাহ : দুর্বিসহ জনজীবন 
  • ভোটকেন্দ্রে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী মেহেদী হাসান কারাগারে
  • চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্য
  • স্বামীর মরদেহ নিয়ে যশোরে ফেরার পথে প্রাণ গেল স্ত্রী ও অ্যাম্বুলেন্স চালকের, আহত ৫
  • যশোর সদর হাসপাতালে সিরিঞ্জ ও প্লাস্টার চুরির সময় হাতেনাতে আটক দুই নারী
  • এখন থেকে বাংলার দামাল ছেলেরা বিজিবির পাশে দাঁড়াবে : পাটোয়ারী
  • শ্রুতি লেখক সংকটে চাকরি বঞ্চিত শারমিন!
  • জীবননগর সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

স্বামীর মরদেহ নিয়ে যশোরে ফেরার পথে প্রাণ গেল স্ত্রী ও অ্যাম্বুলেন্স চালকের, আহত ৫

banglarbhoreBy banglarbhoreজুন ৩, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
স্বামীর মরদেহ নিয়ে যশোরে ফেরার পথে প্রাণ গেল স্ত্রী ও অ্যাম্বুলেন্স চালকের, আহত ৫
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া স্বামীর মরদেহ নিয়ে যশোরের মাহিদিয়া গ্রামের বাড়ি ফিরছিলেন জাহানারা বেগম (৫৫)। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই নড়াইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন অ্যাম্বুলেন্সের চালক আকবার হোসেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার সকালে নড়াইল-ঢাকা মহাসড়কের নড়াইল সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা এলাকার বাদশার গ্যারেজ সংলগ্ন স্থানে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগম রাজারবাগ পুলিশ স্টাফ কলেজে কর্মরত এসআই আবু তাহেরের মা এবং মৃত ইসমাইল হোসেনের স্ত্রী। নিহত অ্যাম্বুলেন্স চালক আকবার হোসেনের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পূর্ব চর কোলাকোপা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেনের মৃত্যু হলে তার মরদেহ নিয়ে স্বজনদের সঙ্গে অ্যাম্বুলেন্সে করে যশোরের মাহিদিয়া গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন জাহানারা বেগম। অ্যাম্বুলেন্সটিতে মোট নয়জন আরোহী ছিলেন।

সকালে নড়াইল-ঢাকা মহাসড়কের পূর্ব বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাহানারা বেগমের মৃত্যু হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বলেন, গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্স চালককে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে আটকের জন্য অভিযান চলছে।

এদিকে ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে নিয়ে আসা হয়। পরে জানাজা শেষে দাফন করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

তাপপ্রবাহ : দুর্বিসহ জনজীবন 

জুন ৩, ২০২৬

ভোটকেন্দ্রে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী মেহেদী হাসান কারাগারে

জুন ৩, ২০২৬

চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্য

জুন ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.