সাতক্ষীরা প্রতিনিধি
দেবহাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র আয়োজনে স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. এসএম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. মফিজুল ইসলাম ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সম্পাদক রফিকুল ইসলাম।
এসময় বক্তব্য দেন আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ, মেডিকেল অফিসার ডাক্তার আরাফাত হোসেন, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিমুজ্জামান ও কুলিয়া ইউনিয়নের ইউপি সদস্যগণ ও সুধীজন ব্যক্তিরা।
শিরোনাম:
- তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
- যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
- লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
- আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
- যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
- যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
- লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
- কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
