Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

হাইকোর্টের আদেশ অমান্য করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের অভিযোগ

কলারোয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়
banglarbhoreBy banglarbhoreজুলাই ৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কলারোয়া সংবাদদাতা:
সাতক্ষীরার কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রকিবের বিরুদ্ধে হাইকোর্টের সাময়িক বরখাস্তের আদেশ অমান্য করে বহাল তবিয়াতে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে। গত ৭ মে হাইকোর্টের বিচারপতি জেবি হাসান ও রাজিক আল জলিল সমন্বয় বেঞ্চ এ আদেশ দেন। এমনকি ওই আদেশে উল্লেখ করা হয় আব্দুর রকিব সাতক্ষীরা বিজ্ঞ আদালতের মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্ত থাকবেন।

মামলার বাদী একই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রব জানান, গত ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি সকাল ৯ টার দিকে তিনি দাপ্তরিক কাজ করার সময় পূর্ব শত্রুতার জের ধরে স্কুলের তৎকালীন সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব ও সহকারী শিক্ষক মনিরুজ্জামান ঐক্যবদ্ধভাবে তার কক্ষে প্রবেশ করে তাকে লাঞ্ছিত করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় তিনি মামলা করেন। ওই মামলায় সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিবকে ২ মাসের সাজা প্রদান করেন আদালত।

পরবর্তীতে তার জাতীয় করণ স্থগিত এবং এমপিও বাতিল করেন শিক্ষা মন্ত্রণালয়। এরপর তিনি ২০২৩ সালে ওই সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন করলে হাইকোর্ট তাকে গত ৭ মে সাময়িক বরখাস্তের আদেশ দেন। আদেশে বলা হয় নিম্ন আদালতের মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত আব্দুর রকিব সাময়িক বরখাস্ত থাকবেন। তার পরেও তিনি বহাল তবিয়তে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রকিব জানান, আমি মহামন্য হাইকোর্ট থেকে এমন ধরনের কোন আদেশ বা নির্দেশনা পাইনি। তাহলে কেন আমি আমার দায়িত্ব পালন করব না।

স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাসফিক হোসেন জানান, আমি গতকাল মহামান্য হাইকোর্টের দেয়া আদেশটি হাতে পেয়েছি। আজ থেকে নিয়ম অনুযায়ী তার (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০

মার্চ ৬, ২০২৬

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.