Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

হাজী মুহাম্মদ মহসিন স্কুলের ৫০তম বর্ষপূতিতে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা

banglarbhoreBy banglarbhoreJanuary 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক
যশোরে দানবীর হাজী মুহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ৫০তম বর্ষপূতিতে নবীন-প্রবীন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) দিনভর এ আয়োজনে ছিল আলোচনা সভা, সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মিলনমেলায় যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, যশোর সদর উপজেলাবাসীর আস্থা ও ভালবাসার প্রতিফলন ঘটাবেন। সদর উপজেলায় শতভাগ উন্নয়ন হবে। ধাপে ধাপে সদর উপজেলার সব উন্নয়ন করা হবে। স্মার্ট সদর উপজেলা গড়ার সব ধরণের পরিকল্পনা বাস্তবায়িত হবে। উন্নয়ন ও অগ্রগতিতে যশোর সদর হবে দেশের শ্রেষ্ঠ উপজেলা। যশোর কোনভাবেই পিছিয়ে থাকবে না। শান্তি-শৃঙ্খলায় কোন বিঘ্ন ঘটবে না। সন্ত্রাসীরা নিশ্চিহ্ন হবে। ভাল মানুষের, শান্তি প্রিয় মানুষের সব সময় জয় হবে। স্মার্ট, শান্তি, স্বস্তি ও উন্নয়ন-অগ্রগতির যশোর গড়তে সবাইকে একযোগ কাজ করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোন কাজে বাধা আসে না। সহজেই সফল হওয়া যায়।আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছবেদ আলী ও প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি শেখ সালাউদ্দিন টিপু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, শহর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু সেলিম, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান থেকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছবেদ আলী, প্রতিষ্ঠাতা সদস্য আয়ুব আলী খান, মুজিবুর রহমান খান, মনসুর আলী ও আব্দুল খালেককে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
এর আগে কাজীপুর কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন কাজী নাবিল আহমেদ। ক্লিনিকের সভাপতি ও ইউপি সদস্য শরিফুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ^াস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, খুলনা বিভাগীয় কমিউনিটি ক্লিনিকের সিএইচপি সভাপতি তারিকুজ্জামান রিপন, ক্লিনিকের সহকারী পরিদর্শক হায়দার আলী প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.