Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২
  • দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ‘মব সৃষ্টি করে জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করা যাবে না’

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
দেশব্যাপি জাতীয় পার্টির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। বুধবার দুপুরে জেলা জাতীয় পার্টির উদ্যোগে শহরের গোহাটা রোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। বিভিন্ন স্লোগান দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোতয়ালী থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচি শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী। এ সময় নেতাকর্মীদের ‘জাতীয় পার্টি অফিসে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘মরবো না লড়বো, লড়বো লড়বো’, ‘আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা’ স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বক্তরা বলেন, ‘জাতীয় পার্টিকে হুমকি ভয় দেখিয়ে লাভ নেই। আমরা এরশাদের সৈনিক, এসব হুমকি-ধমকি দেখিয়ে পার পাওয়া যাবে না। জাতীয় পার্টির কোন নেতা গুম খুন দখলবাজের সাথে সম্পৃক্ততা নেই। তার পরেও মব সৃষ্টি করে সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে হামলা চালানো হচ্ছে। মব সৃষ্টি করে জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করা যাবে না। আগামী নির্বাচনের আগে দলকে নিষিদ্ধ করার পায়তারা করা হচ্ছে, এটা কোন ভাবেই সম্ভব হবে না। কারণ এরশাদের হাজার হাজার সৈনিক এই দেশের অলিতে গড়িতে রয়েছে। মব সৃষ্টি করে যারা বারবার জাতীয়পার্টির কার্যালয়গুলোতে হামলা চালাচ্ছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন নেতাকর্মীরা।

জেলা জাতীয় পার্টির আহবায়ক আজিজুর রহমানের সভাপতি উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, পৌর কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চঞ্চল, পৌর কমিটির আহবায়ক অ্যাডভোকেট আবু মুসা প্রমুখ।

জাতীয় পার্টি প্রতিবাদ বিক্ষোভ মিছিল যশোর হামলা ‘মব
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২

মার্চ ৩, ২০২৬

দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়

মার্চ ৩, ২০২৬

নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.