Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

হিমালয় পাহাড়ের মতো জেগে আছে শহীদ ওসমান হাদি : বেনজীন খান

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা, লেখক ও গবেষক বেনজীন খান বলেছেন, ‘এখনই সময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলা, এখনই সময় ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলা।’

তিনি বলেন, ‘হিমালয় পাহাড়ের মতো জেগে আছে শহীদ ওসমান হাদি। যখনই জুলুম অবিচার বাংলাদেশকে গ্রাস করবে, তখনই হাদিরা জেগে উঠবে। বাংলাদেশের গ্রামে, গঞ্জে, শহরে আজ স্লোগান উঠেছে, আমরা সবাই হাদি।

আরও পড়ুন .. ..

এক হাদিকে হত্যা করে দেশের লাখ লাখ হাদিকে দমিয়ে রাখা যাবে না

বেনজীন খান বলেন, ‘ভারতের মদদে ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন আমাদের উপর স্টিম রুলার চালিয়েছে, তখন হাদিরা আবাবিল পাখি হয়ে এসেছিলো।’ শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

শনিবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব শহীদ চত্বরে প্রাচ্যসংঘ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবশে বক্তারা বলেন, গণজাগরণ মঞ্চ প্রথমেই গণমাধ্যমের ওপর আঘাত করেছিলো।

আজও তারাই ষড়যন্ত্র করছে। বাংলাদেশকে ভারতের করদরাজ্য যারা করতে চায়, তারাই বিপ্লবী হাদিকে হত্যা করেছে। ভারতীয় ছায়া এখনো সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদে থেকে গেছে।

ভারতীয় আধিপত্যবাদ এই বাংলাদেশে আর মেনে নেয়া হবে না।’ সমাবেশ থেকে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে পলাতক অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) যশোরের প্রধান সমন্বয়ক নুরুজ্জামান, প্রাচ্যসংঘের আহ্বায়ক মোস্তফা মাহবুব হক, সাধারণ সম্পাদক কবির উদ্দিন সুইট, সাংবাদিকনেতা নূর ইসলাম, জাতীয় যুবশক্তি যশোরের আহ্বায়ক ইমদাদ হোসেন, জুলাইযোদ্ধা সামিউল আজিম, তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ১৩, ২০২৬

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.