Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
  • পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির
  • কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
  • মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

হুইল চেয়ারে বসে উজ্জ্বল ভবিষ্যতের রঙিন স্বপ্ন দেখে আছিয়া

banglarbhoreBy banglarbhoreMay 17, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

এসএম স্বজন
শারীরিক প্রতিবন্ধকতা কোনো শিশুর স্বপ্ন থামিয়ে দিতে পারে না, যদি পাশে দাঁড়ায় সহানুভূতিশীল মানুষ ও প্রতিষ্ঠান। তেমনই এক অনুপ্রেরণার নাম আছিয়া খাতুন। যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আমির আলী এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির মেধাবী ছাত্রী। বয়স মাত্র সাত, কিন্তু জীবন সংগ্রামের অভিজ্ঞতা অনেক বেশি।

আছিয়া জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। তার এক পায়ে জটিল সমস্যা থাকায় সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। ফলে প্রতিদিন তাকে কোলে করে স্কুলে নিয়ে যেতে হয়। আছিয়ার বাবা বিপুল হোসেন একজন দিনমজুর, যার পক্ষে প্রতিদিন এই দায়িত্ব পালন করা সম্ভব হয়ে ওঠে না। এই সীমাবদ্ধতার কারণে আছিয়ার স্কুলে উপস্থিতি অনিয়মিত হয়ে পড়ে, যা তার শিক্ষাজীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল।
এই অবস্থায় আছিয়ার স্কুলের প্রধান শিক্ষিকা আন্জুমান-আরা বেগম বিষয়টি নজরে আনেন মাসুদুর খান ফাউণ্ডেশনের। আছিয়ার জন্য একটি হুইল চেয়ারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি জানান, ওই চেয়ারের মাধ্যমে আছিয়ার সহপাঠীরা তাকে নিয়মিত স্কুলে নিয়ে আসতে পারবে এবং তার পড়াশোনা বাধাহীনভাবে চলতে পারবে।

সাড়া দেয় মাসুদুর খান ফাউণ্ডেশন। গত ১৫ মে তারা জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউণ্ডেশনের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিনের সহায়তায় আছিয়াকে একটি হুইল চেয়ার প্রদান করে। এই ছোট্ট উপহারটি আছিয়ার জীবনের উজ্জ্বল ভবিষ্যতের রঙিন স্বপ্ন পূরণের সারথী হবে এই আশা সকলের। তাইত আছিয়াও এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তার মুখে ফুটে উঠেছে হাসি, চোখে এসেছে আত্মবিশ্বাস। বিদ্যালয়ে সহপাঠীদের সঙ্গে নিয়মিত যাতায়াত শুরু হয়েছে তার। হুইল চেয়ারের দুই চাকা যেন তার ভবিষ্যতের পথে এগিয়ে চলার প্রতীক।

এই উদ্যোগ প্রমাণ করে, সমাজের সক্রিয় অংশগ্রহণ এবং সামান্য সহানুভূতি যেকোনো মানুষের জীবন বদলে দিতে পারে। আছিয়ার গল্প আমাদের শিখিয়ে দেয় সহযোগিতাই ভবিষ্যতের পথ তৈরির প্রধান উপাদন।

আছিয়া বসে উজ্জ্বল ভবিষ্যতের রঙিন স্বপ্ন দেখে হুইল চেয়ারে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন

    October 10, 2026

    পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির

    October 10, 2026

    কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.