Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাঘারপাড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
  • সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
  • যশোর সদরে পল্লীবন্ধুর লাঙ্গল নিয়ে মাঠে খবির গাজী
  • দেবহাটার সখিপুরে ধানের শীষের নির্বাচনী সভা
  • দেবহাটায় সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-২ আসনের এমপি প্রার্থীর মতবিনিময়
  • নির্বাচনী লিফলেট নিতে গিয়ে প্রাণ গেল শিশুর
  • যশোর সদরের দেয়াড়া ইউনিয়নে অনিন্দ্য ইসলাম অমিতের প্রচারণা
  • যশোর অনূর্ধ্ব-১৪ জেলা ক্রিকেট দলকে ‘কুলিন’-এর ট্রাকসুট প্রদান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, ফেব্রুয়ারি ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

১৬ বছরের নির্বাচনী মেমোরি ডিলিট করুন : জেলা প্রশাসক

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শীর্ষক মতবিনিময় সভায় যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, বিগত ১৬ বছরে নির্বাচনকালীন সময়ে যারা দায়িত্ব পালন করেছেন সেই সকল দায়িত্ব পালনের অভিজ্ঞতা মেমোরি থেকে ডিলিট করে ফেলুন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিশ্বের নিকট হবে একটি মাইলফলক। বর্তমান সরকার এবং তার প্রশাসন সেই ব্রত নিয়েই নির্বাচনী কার্যক্রম সুন্দরভাবে সম্পন্নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলা হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

ঝিকরগাছা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন।

মতবিনিময় সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাস্টার মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপির দপ্তর সম্পাদক মাস্টার ইসমাইল হোসেন সোহাগ, জাতীয় পার্টির সভাপতি রেজাউল হোসেন, অধ্যক্ষ আহসানুর রহমান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইলিয়াস উদ্দীন, অধ্যক্ষ শামসুর রহমান, অধ্যক্ষ দীন মোহাম্মদ, প্রধান শিক্ষক আব্দুস সামাদ, শিক্ষক পলাশ হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম ও তরিকুল ইসলাম, কেন্দ্রীয় মসজিদের ইমাম আকবর হোসাইন, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি দুলাল অধিকারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আঁখি খাতুন প্রমুখ।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রশিদ, কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাঘারপাড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

ফেব্রুয়ারি ১, ২০২৬

সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

জানুয়ারি ৩১, ২০২৬

যশোর সদরে পল্লীবন্ধুর লাঙ্গল নিয়ে মাঠে খবির গাজী

জানুয়ারি ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.