Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যারা উপহার দিলেন যশোরবাসীকে কিশোর গ্যাং
  • পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটালের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
  • প্রেসক্লাব যশোরের নির্বাচনে অধিকাংশ পদই প্রতিদ্বন্দ্বিতাহীন
  • লোহাগড়ায় মাদক বিক্রিতে বাধা : মহিলাসহ ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম
  • চৌগাছায় ৩১ পিস ইয়াবাসহ যুবক আটক
  • নড়াইলে ৬ মাদরাসা ছাত্রকে বলাৎকার : শিক্ষক গ্রেফতার
  • মারপিট, ভাংচুরসহ মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে পাইকগাছায় মানববন্ধন
  • আশাশুনিতে বিষ দিয়ে ঘেরের মাছ নিধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

২৪ জানুয়ারি থেকে সাগরদাঁড়িতে সাতদিনের মধুমেলার আয়োজন

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী
banglarbhoreBy banglarbhoreOctober 19, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে জন্মভূমি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে এবারও সাত দিনব্যাপী মধুমেলার আয়োজন করা হয়েছে। গত বছর নয় দিনব্যাপি মেলা হলেও এ বছর দুই দিন কমিয়ে মধুমেলা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রশাসনের আয়োজনে আগামী বছর ২৪ জানুয়ারি মেলার উদ্বোধন করা হবে। ৩০ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।

শনিবার দুপুরে জেলা প্রশাসনের অমিত্রাক্ষর সভাকক্ষে মধুকবির জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। সুস্থ ও সুন্দর পরিবেশে মেলা আয়োজনের জন্য এবারও মেলা ইজারা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে মেলায় যাতে কোন অশ্লীল পুতুল নাচ, অপসংস্কৃতিকমূলক অনুষ্ঠান, ভ্যারাইটি শো প্রদর্শন, জুয়া, লটারি, হাউজি খেলা না থাকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশে যে কয়টি মেলা হয় তারমধ্যে মধুমেলা অন্যতম বড় মেলা। এই মেলার ভাবগাম্ভীর্য অনেক উপরে। যে কারণে মেলার উদ্বোধন ঘোষণার জন্যে সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানানোর দাবি উঠেছে। এছাড়া যশোরের মানুষের দীর্ঘদিনের দাবি রয়েছে, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে যশোরে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপন করা। সে বিষয়ে মেলার মাধ্যমে সরকারের কাছে উপস্থাপন করার দাবি জানান বক্তারা।

বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামন, সাংবাদিক তৌহিদ জামান, মনিরুল ইসলাম, জুয়েল মৃধা, আব্দুল্লাহ আল ফুয়াদ, এসআর সাঈদ প্রমুখ।

জন্মবার্ষিকী মধুমেলা মহাকবি মাইকেল মধুসূদন সাগরদাঁড়ি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যারা উপহার দিলেন যশোরবাসীকে কিশোর গ্যাং

    September 6, 2026

    পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটালের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

    September 6, 2026

    প্রেসক্লাব যশোরের নির্বাচনে অধিকাংশ পদই প্রতিদ্বন্দ্বিতাহীন

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.