Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২
  • দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

২৬৫ বোতল বিদেশি মদসহ যুবক আটক, প্রাইভেট কার জব্দ

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের পরিমাণ ২৬৫ বোতল।

শনিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানার বসুন্দিয়া ঘুনি রাস্তার মোড় রেলগেট সংলগ্ন যশোর-খুলনা মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুর রাজ্জাক (২০)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক চোরাচালান সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের একটি দল পূর্ব থেকেই ওই এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে সন্দেহজনকভাবে একটি টয়োটা প্রাইভেট কারকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় গাড়িটির ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মাদক কারবারি আব্দুর রাজ্জাককে হাতেনাতে আটক করে ডিএনসি দল। একই সঙ্গে মাদক বহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

ডিএনসি সূত্র আরও জানায়, এই মাদক চালানটি পাচারের উদ্দেশ্যে যশোর-খুলনা মহাসড়ক ব্যবহার করে অন্য কোনো গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় অভিযানের নেতৃত্ব দেয়া পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাককে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের ধরতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিদেশি মদ যুবক আটক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২

মার্চ ৩, ২০২৬

দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়

মার্চ ৩, ২০২৬

নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.