Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৩, ২০২৪

যশোরে উদীচীর পিঠা উৎসব

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
‘নতুন ধান নতুন প্রাণ চলোশুনি পিঠার গান’ এই স্লোগানে যশোর উদীচীর উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) সন্ধ্যায় সংগঠনটির কার্যালয় চত্বরে এ আয়োজন করা হয়। উদীচী যশোর সংসদের সভাপতি তন্দ্রা ভট্টাচার্য্য সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্লা, সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, পিঠা উপৎসবের আহ্বায়ক আলমগীর কবির। অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে খেজুর গাছের ঐতিহ্য ধরে রাখার জন্য খেজুর গাছি কাউসার গাজীকে সম্মাননা দেয়া হয়। এর আগে সন্ধ্যা থেকে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা পুলির গান নিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে কচি কাচাদের মনমুগ্ধকর নাচ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এই অনুষ্ঠানে আগত অতিথিদের বাড়তি আমেজ সৃষ্টি করে গ্রামীন বাংলার বাহারিসব পিঠাপুলিতে।
উৎসবে আয়োজিত আলোচনা সভায় বক্তরা বলেন, ‘পিঠা বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ। একসময় বাঙালিদের যেকোন উৎসব ও আনন্দে মিশে থাকতো রকমারি পিঠা। কত রকমের যে পিঠা তৈরি করা হতো, বিশেষ করে পৌষসংক্রান্তির দিনে তার কোন ইয়াত্তা নেই। পাড়ায় পাড়ায় পিঠা উৎসব হতো। নগরায়ণের প্রভাবে অনেক কিছু দিয়েছে, তেমননি নগরায়ণের প্রভাবে অনেক কিছু বিলুপ্তির পথে। কোন অবস্থায় বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য ভুললে চলবে না। যেকোন মূল্য এসব টিকিয়ে রাখতে হবে। নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে বেশি করে৷ পিঠা উৎসব আয়োজন করতে হবে। নতুন প্রজন্মকে এসব পিঠার সঙ্গে পরিচিত করিয়ে দিতে হবে।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.