Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৪, ২০২৪

দেশকে সম্পূর্ণভাবে অনলাইন যৌন হয়রানি মুক্ত করতে হবে

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

প্রতিবেদক
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেছেন, দেশকে সম্পূর্ণভাবে অনলাইন যৌন হয়রানি মুক্ত করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতার কোন বিকল্প নেই। কিশোর-কিশোরীদের সাইবার বুলিং ও সাইবার হয়রানি বন্ধ করতে হবে।
আজ (রোববার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ও যশোর জেলা প্রশাসন আয়োজিত কিশোর-কিশোরীদের জন্য সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, সাইবার অপরাধ ও সাইবার বুলিং প্রতিরোধে ‘সচেতন নাগরিক’ গড়ে তুলতে হবে। সাইবার অপরাধ, সাইবার বুলিং ও ব্লাকমেইল শিকার কিশোর-কিশোরীরা যেন যথাসময়ে সহায়তার নিশ্চয়তা আমাদের দিতে হবে। দেশের প্রতিটি কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে হবে।
সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) বেলাল হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার নুসরাত ইয়াসমিন প্রমুখ।
বেলাল হোসাইন বলেন, একান্ত ব্যক্তিগত তথ্যাবলী অপরিচিতদের সাথে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। যাকে চিনি না, তার বন্ধু হওয়ার প্রস্তাব গ্রহণ করা যাবে না। ভার্চুয়ালি কোনো কিছুই প্রমাণ ছাড়া করা যায় না। সে কারণে মিথ্যা সংবাদ, গুজব, সমাজ ও রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা সংক্রান্ত পোস্ট শেয়ার করার আগে এর সঠিকতা যাচাই করব। নিজে নিরাপদ থাকব, বন্ধুবান্ধব, পরিবার ও সমাজকে নিরাপদ রাখব।
অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান একটি ভিডিও প্রামাণ্য চিত্র প্রদর্শন করেন। এ সময় তিনি বলেন, কিশোর কিশোরীদের সাইবার অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য শুনতে ও তাৎক্ষণিক সহায়তা প্রদান করতে আমরা প্রস্তুত। সাইবার টিনস হেল্পলাইন ১৩২১৯ (টোল ফ্রি) নাম্বারে কল করে কিশোর-কিশোরীরা তাদের সমস্যার কথা জানাতে পারে আমাদের।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.