প্রতিবেদক
যশোর কলেজে আজ (মঙ্গলবার) নবনির্মিত নান্দনিক শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ।
কলেজের পরিচালনা পরিষদের সভাপতি কাজী আনিস আহম্মেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর এ্যাড. আসাদুজ্জামান বাবুল, কলেজের পরিচালনা পরিষদের সদস্য রফিকুল ইসলাম আরফু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাক হোসেন শিম্বা।
দেশের আমূল পরিবর্তনের কথা উল্লেখ করে কাজী নাবিল বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বিশ্ব দরবারে একটি উঁচু অবস্থানে রয়েছি। ২০০৯ সালে দেশের দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা দেন ডিজিটাল বাংলাদেশ আর মধ্যম আয়ের দেশের। ইতোমধ্যে আমরা তা বাস্তবায়ন করতে পেরেছি। একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশ বর্তমানে পৃথিবীতে ৩৪তম বৃহত্তম অর্থনীতির দেশ। দেশের প্রবৃদ্ধি যা আছে তা বজায় থাকলে আগামী ২০৩০ সালের মধ্যে এ দেশ ২৫তম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিণত হবে। ২০০৯ সালে আমাদের মাথাপিছু আয় ছিল ৬০০ মার্কিন ডলার, বর্তমানে তা ২৮০০ মার্কিন ডলার। ওই সময় জিডিপি ছিল ৬০ মিলিয়ন ডলার, এখন ৪৫০ মিলিয়ন ডলারেরও বেশি। এই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
শিরোনাম:
- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
- শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
- কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
- ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
- বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
- যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
- এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা