প্রতিবেদক
খুলনা বিভাগে অপরাধ দমনে সেরা জেলা নির্বাচিত হওয়ায় জেলা পুলিশ সুপারসহ চারজনকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল খুলনা রেঞ্জ পুলিশ কার্যালয়ে জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভায় এই পুরস্কার প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক। যশোর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হওয়ায় রেঞ্জ ডিআইজির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার।
এছাড়াও জেলার পুরস্কৃত অন্য চারজন কর্মকর্তা হলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, এসআই মফিজুল ইসলাম, এসআই ঝন্টু কুমার বসাক ও এসআই আজাদুল ইসলাম।
সভায় ডিআইজি মঈনুল হক উপস্থিত খুলনা রেঞ্জের অধীন পুলিশ সুপারদেরকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), নিজামুল হক মোল্যা, নওরোজ হাসান তালুকদার, জয়দেব চৌধুরী, হাসানুজ্জামান প্রমুখ। এ সময় খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপাররা অংশগ্রহণ করেন।
শিরোনাম:
- কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
- সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
- বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
- দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
- ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
