বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহতের নাম সাকিব মোল্লা (১৮)। এ সময় মোটরসাইকেলে থাকা মো. আসিব (৩৫) নামে আরেক যুবক আহত হন। বুধবার রাতে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব মোল্লা বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ গ্রামের নজরুল মোল্লার ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাকিব মোল্লা ও মো. আসিব মোটরসাইকেলে করে খুলনা থেকে মোংলার দিকে যাচ্ছিল। তারা লখপুর বাসস্যান্ড এলাকায় এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে সাকিব মোল্লা ঘটনাস্থলে নিহত হন।
ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটানাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !