Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৯, ২০২৪

যশোরে যুবক হত্যা : পুড়িয়ে দেয়া হয়েছে মুখ

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

প্রতিবেদক
আজ (শুক্রবার) সকালে যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা মানদিয়া জামে মসজিদের পেছনে একটি পরিত্যক্ত স্থান থেকে আগুনে পোড়া এক যুবকের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। মুখ থেকে পেট পর্যন্ত আগুনে পোড়া বিকৃত উদ্ধার করা লাশটি যশোর সদরের নুরপুর গ্রামের মছি মণ্ডলের ছেলে মহাসিন হোসেনের।
এলাকাবাসী জানান, মহসিন সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। বৃহস্পতিবার দুপুর থেকে মহসিন নিখোঁজ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুল ইসলাম বলেন, সকাল সাড়ে আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ থেকে খবর পাই একটি লাশ শহরতলীর বালিয়াডাঙ্গা মানদিয়া জামে মসজিদের পেছনে পড়ে আছে। পরে লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে মহসিনকে এখানে এনে শ্বাসরোধে হত্যার পর আলামত নষ্ট করতে লাশের মুখে পেট্রল দিয়ে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, সকালে ফতেপুর এলাকার একটি মসজিদের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। মরদেহের মুখ থেকে পেট পর্যন্ত পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে লাশের ফিঙ্গার প্রিন্ট যাচাই করে পরিচয় শনাক্ত করা হয়।
তিনি আরও বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.