Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৯, ২০২৪

শ্যামনগরে বেড়িবাঁধের পার্শ্ববর্তী হাজারো পরিবার হারাচ্ছে মাথা গোজার ঠাঁই

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর প্রতিনিধি
বাঁধ উন্নয়নে খুশি হলেও বিপাকে পড়েছেন বাঁধঘেষে বাস করা হাজারো পরিবার। তাদের দাবি আশ্রয়হীন আমাদের বাস্ত্যুচুত হওয়া থেকে ঠেকাতে গুচ্ছ গ্রাম করে দেয়ার।
জানা গেছে, শ্যামনগরে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে বিধস্ত নদীবেষ্টিত দ্বীপ ইউনিয়ন গাবুরা। এ ইউনিয়নটিতে সরকারের মেগা প্রকল্পের মাধ্যমে উপকূলীয় এ অঞ্চলের জীবন-জীবিকার সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এতে উপকূলীয় এ অঞ্চলে বসবাসকারীদের মধ্যে বইছে স্বস্তির হাওয়া। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক ইউনিয়নটির ৯ নং সোরা, চাঁদনীমুখা, হরিশখালি ও ডুমুরিয়াসহ বেশ কিছু এলাকার বেড়িবাঁধের পাশে বসবাস করা হাজারো পরিবারের ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশে এই পরিবারগুলো পড়েছে চরম বিপাকে। তারা বলছেন পরিবার নিয়ে কোথায় থাকবো আমরা? পরিবারগুলোর দাবি তাদের মাথা গোজার ঠাঁই (আশ্রয়ের) ব্যবস্থার।
সরেজমিনে দ্বীপ ইউনিয়ন গাবুরার ৯ নং সোরা ও চাঁদনীমুখা এলাকায় গিয়ে দেখা যায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাশে বসবাসকারীরা তাদের বসতি ঘর নিজেরাই ভেঙে ফেলছেন। এ সময় তারা জানান, আমাদের বাপ দাদাদের পৈত্রিক সম্পত্তি না থাকায় আমরা বেড়িবাঁধের কোলে ঘর বেঁধে সারা জীবন বসত করে আসছি, হঠাৎ আমাদের এই ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তাই আমরা আমাদের ঘর ভেঙ্গে নিচ্ছি। এখন আমরা পরিবার নিয়ে গৃহহারা হয়ে গেছি। ছোট ছোট বাচ্চা ও পরিবার নিয়ে কোথায় থাকবো কিছু জানিনা। ৯নং সোরা গ্রামের ইয়াকুব শেখ বলেন, বাপ দাদার আমল থেকে বাস করে আসতেছি এই রাস্তার পাশে আজ আমাদের ঘর ভেঙে নিতে হচ্ছে, আমারা এখন কোথায় যাবো ? এই সরকারি জায়গা ছাড়া নেই কোন আশ্রয়। সরকার যদি আমাদের জন্য ৯ নং সোরার চরে একটা গুচ্ছ গ্রাম করে দিতো তাহলে আমারা পরিবার নিয়ে সেখানে একটু থাকতি পারতাম।
গাবুরা ইউনিয়ন চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন, ৯ নং সোরা নদীর চরে হাজার হাজার বিঘা জমি পড়ে আছে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি গাবুরা ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাশে বসবাসকারীরা বাস্তুচ্যুত হওয়া এসব মানুষের কথা মাথায় রেখে একটি গুচ্ছগ্রাম তৈরি করে দিত তাহলে এই মানুষগুলো হয়তো মাথা গোজার ঠাঁই খুঁজে পেতো।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.